সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিক্ষোভ সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে

রংপুরে বিক্ষোভ সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশে অবিলম্বে জনগণের রায়কে মেনে নিয়ে দ্রুত তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় রংপুর থেকেই সরকার পতনের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন জোট নেতারা। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের এমপি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, এনসিপি মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন শান্তি কাদেরী, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা। বক্তারা বলেন, বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জনস্বার্থ বিরোধী।

তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছিল। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠী ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি টালবাহানা শুরু করেছে। বিএনপি সরকার দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায় উল্লেখ করে বক্তারা বলেন, পুলিশ বাহিনীকে দমন পীড়নের হাতিয়ার বানিয়ে স্বৈরশাসন কায়েম করতে চাচ্ছে। তাই এগারো দলীয় ঐক্যের উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে। এতেও যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে, তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM