সর্বশেষ
সর্বশেষ

Day: June 2, 2026

রংপুরে জেলা প্রশাসককে বধির সংঘের ফুলেল শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনী

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রংপুর বধির সংঘ। একই সাথে এক আন্তরিক পরিবেশে এক ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রংপুর বধির সংঘের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা প্রশাসক হিসেবে তাঁর কার্যকালের সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রংপুর বধির সংঘের সভাপতি মোঃ রশিদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল। এছাড়াও বধির সংঘের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বধির সংঘের নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং সংগঠনের বর্তমান কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সামাজিক মূলধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Read More »

আদর্শ উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের পুনর্মিলনীতে মন্ত্রী আসাদুল হাবীব দুলু

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি ঃ রংপুর, দীর্ঘ ৫৩ বছর পর রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৩ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনীতে ও আড্ডায় মিলিত হন সেই ব্যাচের বন্ধু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। শনিবার নগরীর নর্থ ভিউ হোটেলে স্মৃতিময় এক আড্ডায় মিলিত হন তিনি। নিরিবিলি পরিবেশে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে এই প্রাণবন্ত আড্ডা। দীর্ঘদিন পর শৈশব ও কৈশোরের বন্ধুদের কাছে পেয়ে যেন সবাই ফিরে যান অর্ধশতাব্দী আগের সেই দিনগুলোতে। সেখানে ছিল না কোনো পদ-পদবি কিংবা পেশাগত পরিচয়ের বিভাজন। কে মন্ত্রী, কে অধ্যাপক, কে ব্যবসায়ী বা কে কৃষক সব পরিচয় ছাপিয়ে সবাই ছিলেন সবাই শুধু বন্ধু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, গোলাম আজম, কবি আব্দুস ছাত্তার প্রামানিক, এ কে এম গোলাম মোস্তফা, অধ্যাপক মোস্তাফিজার রহমান মাজু, আমজাদ হোসেন, আব্দুর রহিম, মোহাম্মদ ইসলাম ও শওকত আলী। আড্ডার শুরুতেই অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনা ও প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুুষ্ঠিত হয়। আড্ডার ফাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বন্ধুদের পারিবারিক ও শারীরিক খোঁজখবর নেন। অসুস্থ বন্ধুদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

Read More »

রংপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল

রংপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রংপুর মহানগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নগরীর রবাটসনগঞ্জস্থ নিজ বাসভবনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব সামসুজ্জামান সামু। এসময় মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, রেজাউল ইসলাম লাবলু, আবেদ আলী, শাহিনুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস্, জিয়া পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান রোকন, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী, মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা জামাল উদ্দীন ফয়জী, যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর যুবদলের অন্যতম নেতা শহিদুল ইসলাম শহিদ, মহানগর ছাতদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, ২৬নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম আসিফ, ২৩ নং ওয়ার্ড সভাপতি ফজলার রহমান, ৩২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু, ৩৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাজু মিয়া, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, ১৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইভা মাসুম, ৫ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ১৫ নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।।

Read More »