জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রংপুর বধির সংঘ। একই সাথে এক আন্তরিক পরিবেশে এক ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রংপুর বধির সংঘের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা প্রশাসক হিসেবে তাঁর কার্যকালের সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রংপুর বধির সংঘের সভাপতি মোঃ রশিদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল। এছাড়াও বধির সংঘের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বধির সংঘের নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং সংগঠনের বর্তমান কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সামাজিক মূলধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
















