সর্বশেষ
সর্বশেষ

Day: July 2, 2026

জাসাস রংপুর জেলা শাখার ফল উৎসব অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আয়োজনে দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সচেতনতা সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ফল উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল (২ জুলাই) বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর টাউন হল চত্বর সাহিত্য মঞ্চে ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম । অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ নুরুজ্জামান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির অন্যতন সদস্য সাবেক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নিম্মী জামান, রংপুর জেলা যুব দলের সহ সভাপতি মোঃ রাকিব হোসেন, ওলামা দল রংপুর জেলা শাখার আহবায়ক মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার সদস্য সচিব শ্রী উৎপল চন্দ্র ভৌমিক । অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করা হয়।

Read More »

রংপুরে কা/ফনের কাপড় পরে আম/রণ অন/শন কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আলুর ন্যায্য মূল্য ও ভতুর্কির দাবিতে কৃষকেরা। কোল্ড স্টোরেজ বা হিমাগার ভাড়া কমানো এবং আলুর ন্যায্য মূল্যের দাবিতে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। বুধবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতি’র ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। এতে জেলার বিভিন্ন এলাকার প্রায় ৩ শতাধিক চাষি অংশ নিয়েছেন। অনশনরত চাষিদের অভিযোগ, হিমাগার মালিকেরা কোনো পূর্বঘোষণা ছাড়াই একতরফাভাবে প্রতি বস্তা (৫০ কেজি) আলুর ভাড়া ৪৫০ টাকা নির্ধারণ করেছেন। অথচ গত মৌসুমে এই ভাড়া অনেক কম ছিল। কৃষকদের দাবি, প্রতি বস্তা আলু সংরক্ষণে হিমাগার মালিকদের খরচ হয় ১০০ থেকে ১৫০ টাকা। সেই হিসেবে ভাড়া ২৫০ টাকা নির্ধারণ করা যৌক্তিক। এ বিষয়ে জেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। আন্দোলনরত কৃষকেরা জানান, বর্তমানে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা। অথচ বাজারে আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে আলু বিক্রি করে তারা নিঃস্ব হচ্ছেন। এই সংকট থেকে উত্তরণে আলু রপ্তানি এবং ভর্তুকি প্রদানের দাবিও জানান তারা। রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, ‘রংপুরে এবার ৩০ লাখ টনের বেশি আলু উৎপাদিত হয়েছে। কিন্তু হিমাগার ভাড়া অস্বাভাবিকভাবে বাড়িয়ে কৃষকদের বিপাকে ফেলা হয়েছে। আমাদের দাবি মানা না হলে আগামী ১৫ জুলাই থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

Read More »

রংপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট ; থানায় মামলা

স্টাফ রিপোর্টার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে উঠেছে। আহত গৃহবধূ নুরেজান্নতুল ফেরদৌস ওরফে মুগ্ধ (২৪) বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা নুরেজান্নতুল ফেরদৌসের সঙ্গে ইয়াছিন আরাফাতের সাথে ২০২২ সালের ২৮ নভেম্বর পারিবারিকভাবে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে বিয়ে হয়। অভিযোগে বলা হয়, বিয়ের পর স্ত্রীকে শ্বশুরবাড়িতে ২০ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ইয়াছিন আরাফাত ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। এরপর ঘরে থাকা একটি সবজি কাটার ছুরি নিয়ে হত্যার উদ্দেশ্যে বুকে আঘাত করার চেষ্টা করলে তিনি সরে গেলে ছুরির আঘাত তার বাম বাহুতে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। তার চিৎকারে খালাতো বোন সুলতানা বেগম সুরভীসহ পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেন। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী লিখিত এজাহার প্রস্তুত করে খালাতো বোনের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় পাঠান। এজাহারের সঙ্গে জখমের স্থিরচিত্র, কাবিননামার ফটোকপি এবং বিবাহের অঙ্গীকারনামার অনুলিপি সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ইয়াছিন আরাফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের কাছে স্ত্রীকে মারধর ও ছুরি দিয়ে আঘাত করার ঘটনার সত্যতা স্বীকার করেন। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ নাজমুল কাদের জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Read More »

লায়ন্স ক্লাব অব রংপুরের লায়নিস্টিক বছরের সেবা কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/ল্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে (২০২৬-২৭) লায়নিস্টিক বছরের সেবা কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী, রংপুরের পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার, ব্রেঞ্চি, হোয়াইট বোর্ড ও ফ্যান বিতরণ করা হয়। গতকাল (০১ জুলাই) বুধবার বেলা ১২টায় রংপুর সিটি কর্পোরেশনের দেওডোবা, নেকারপাড়া এলাকায় বেগম রোকেয়া আদর্শ শিক্ষা নিকেতন স্কুলে চেয়ার, ব্রেঞ্চি, হোয়াইট বোর্ড ও ফ্যান বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ লায়ন ফাউন্ডেনের সেক্রেটারী জেনারেল লায়ন আলী হায়দার আহম্মেদ সাজ্জাদ এমজেএফ । অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব রংপুরের নতুন প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের সাবেক প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ, লায়ন্স ক্লব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের নতুন সেক্রেটারী লায়ন এ্যাড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, নতুন ট্রেজারার লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, পরিচালক বানিউল আদম বাবু এমজেএফ পরিচালক লায়ন শাহীন পারভেজ এমজেএফ, লিও এডভাইজার লায়ন অনিন্দ আউয়াল, সদস্য লায়ন মাহমুদা আখতার মিতু, লায়ন ডাঃ জেরিন, বেগম রোকেয়া আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমেদ, প্রমুখ । পরে বিকাল ৪টায় লায়ন্স স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচী ও রংপুরের পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Read More »

রংপুরে আলীম পরিক্ষার কেন্দ্র বাতিলের একদিন পরেই ডিসির হস্তক্ষেপে বহাল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রাত পোহালেই বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হবে এইচএসসি, ভোক ও আলীম পরিক্ষা। হঠাৎ করে দুইদিন আগে পূর্বে থেকে নির্ধারিত মাহিগঞ্জ বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার কেন্দ্র বাতিল করে নগরীর মুলাটোল মদিনাতুল উলূম কামিল মাদ্রাসা কেন্দ্র হিসেবে স্থানান্তর করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসক বরাবর কেন্দ্র বহালের দাবীতে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগণ স্মারকলিপি প্রদান করে। পরবর্তিতে শিক্ষার্থীদের মানষিক দিক বিবেচনা করে জেলা প্রশাসকের হস্তক্ষেপে কেন্দ্র বহাল করে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। স্মারকলিপি সুত্রে জানা যায়, উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে “জাতীয় পুরুষ্কার প্রাপ্ত” হয়েছেন। দেশ স্বাধীনের আগে থেকে মাদ্রাসাটিতে কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আসছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে শুরু হবে হওয়া আলীম পরিক্ষার কেন্দ্র হিসেবে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ। পরিক্ষার্থীরাও প্রবেশপত্রে কেন্দ্র হিসেবে জানে ওই মাদ্রাসাকে। শুধু তাই নয়, ইতিমধ্যে কেন্দ্র সচিব নিয়োগ, কেন্দ্রে পরিক্ষার যাবতীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়। অথচ হঠাৎ করে সেই কেন্দ্র বাতিল করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। স্মারকলিপি সুত্রে আরো জানা যায়, অত্র মাদ্রাসার সাবেক মুফাসসির মাওলানা আছগর আলী সম্প্রতি মুলাটোল মদিনাতুল উলূম কামিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা বরাবর অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষাবোর্ডে জেলা প্রশাসক, রংপুর এর গত ১০/০৯/২০২৫ তারিখের স্মারক নম্বর-০৫.৫৫.৮৫০০.০১৬.১৪.০২২.২৪-৮৩৪ এর আলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ২৯/০৬/২০২৬ইং তারিখের আদেশে রংপুর-০২ (বড় রংপুর), কেন্দ্র কোড-৩৬৭, আলিম কেন্দ্রর মুলাটোল মদিনাতুল উলূম কামিল মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্র স্থানন্তর করে। অথচ গত ১০/০৯/২০২৫ইং তারিখের যে পত্র খানা জমা দিয়েছেন তা জেলা প্রশাসক, রংপুর গত ১৫/০৯/২০২৫ইং তারিখের স্মারক নম্বর-০৫.৫৫.৮৫০০.০১৬.১৪.০২২.২৪-৮৫৪ বাতিল করেছেন। শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের গত ১৫/০৯/২০২৫ইং তারিখের পত্র গোপন রেখে প্রতারণামূলক কেন্দ্র স্থানন্তরের চিঠি ইস্যু করেন। বিষয়টি জানার পর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্র বহাল রাখে। এদিকে আলীম পরিক্ষার কেন্দ্র বহাল রাখায় বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও পরিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, একটি কেন্দ্র থেকে অন্য কেন্দ্রটির দুরুত্ব প্রায় ১৫ কিলোমিটার। তাছাড়া একদিনের মধ্যে সকল পরিক্ষার্থীদের নতুন কেন্দ্র বিষয়ে জানানো এবং নগরীর যানজট সব বিবেচনায় নিয়ে বিষয়টি মাদ্রাসা শিক্ষা বোর্ডকে জানানো হয়। পরে শিক্ষা বোর্ডের নির্দেশনায় পরিক্ষার্থীদের মানষিক চাপ ও মানবিক দিক বিবেচনা করে উভয়পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার কেন্দ্র বহাল রাখা হয়।

Read More »