জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আয়োজনে দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সচেতনতা সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ফল উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল (২ জুলাই) বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর টাউন হল চত্বর সাহিত্য মঞ্চে ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ নুরুজ্জামান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির অন্যতন সদস্য সাবেক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নিম্মী জামান,
রংপুর জেলা যুব দলের সহ সভাপতি মোঃ রাকিব হোসেন, ওলামা দল রংপুর জেলা শাখার আহবায়ক মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার সদস্য সচিব শ্রী উৎপল চন্দ্র ভৌমিক । অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করা হয়।
















