সর্বশেষ
সর্বশেষ

Day: July 17, 2025

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

সাইয়্যেদ মোহাম্মদ রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, ১৬ জুলাই ২০২৫ খৃ. – বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত, জাতীয় বীর, গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখা। আজ সকাল ৭:০০ টায় পীরগঞ্জের বাবনপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচেনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান সহ আরো অনেকে।

Read More »

ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মকর্মসংস্থানে সহায়তা করবে আইসিটি ডিভিশন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) ২০২৫ খৃ.- প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মকর্মসংস্থানে সহায়তা করবে আইসিটি ডিভিশন। আইসিটি টাওয়ারে বিসিসি অডিটোরিয়ামে আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষ্যে আয়োজিত ‘Youth Power: Language Movement 1952 to Quota Reform Movement 2024’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সেমিনারের শুরুতে জুলাই শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে আইসিটি টাওয়ারের নিচতলায় নবনির্মিত জুলাই কর্নারের উদ্বোধন করেন প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব। প্রধান অতিথির বক্তৃতায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজ আমাদের জন্য একটি দুঃখের দিন। যে তরুণরা তাদের জীবন দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং নতুন দায়িত্ব দিয়েছেন। আমরা কতটা শ্রদ্ধাশীল থেকে সেই দায়িত্ব পালন করেছি, আজ তা বুঝে নেয়ার দিন। আমরা যে কাজগুলো শুরু করেছি অনেক ক্ষেত্রেই গত এক বছরে সফল হ‌ইনি। আগামী দিনে কিভাবে সফল হতে পারি সে পরিকল্পনা আমাদের করতে হবে। প্রতিদিন আমার মনে হয় অনেক কাজ বাকি। আমি ছাত্রদের সামনে দাঁড়াতে পারি না, লজ্জা লাগে বলে তিনি আবেগতাড়িত হয়ে যান। আগামী দিনগুলোতে আমরা চেষ্টা করব জুলাইয়ের আহতদের আইসিটি স্কিল দিয়ে একটা ভবিষ্যৎ সম্ভাবনাময় জীবনের নিশ্চয়তা দিতে। ফয়েজ আহমদ তৈয়্যব আরো বলেন, একই সাথে নাগরিক সেবা নামে একটা প্ল্যাটফর্ম চালু করেছি, এর মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশনে মানুষকে হয়রানি মুক্ত সেবা প্রদান করার প্রক্রিয়া শুরু করেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সফটওয়্যার পার্কগুলো করা হয়েছে যেগুলো দাঁড়িয়ে আছে বিল্ডিং হিসেবে, যার মধ্যে ট্রেনিং কিংবা স্কিল ডেভেলপমেন্টের কোন ব্যবস্থা নেই। সেখানে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালুর বিষয়ে আমরা কাজ করছি বলেও তিনি মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বাঙালি মরতে জানে কিন্তু হারতে জানে না। জুলাই আন্দোলনে দুহাজারের বেশি মানুষকে হারিয়ে আমরা জগদ্দল পাথর সরিয়েছি। জুলাই যোদ্ধা এবং ছাত্র প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দীক বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়েছে। তিনি বিচার‌ এবং যথাযথ সংস্কারের পর নির্বাচন আয়োজনের জন্য অর্ন্তবর্তী সরকারকে অনুরোধ করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আহসান ইয়াসির শারার বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আরোপিত ১০ শতাংশ কর প্রত্যাহার চান।

Read More »

জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, জনগণের আমানত : শারমীন এস মুরশিদ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভযেস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) ২০২৫ খৃ. – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের অভাবে দেশের মিডিয়ায় অনেক স্খলন ঘটেছে। বস্তুনিষ্ঠ, যৌক্তিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করতে হবে; জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, জনগণের আমানত। তিনি বলেন, বাংলা এডিশন অনলাইন পোর্টালের আবির্ভাব সংবাদ জগতে একটি সাহসী পদক্ষেপ, যেখানে প্রযুক্তির মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ চর্চা জীবন্ত হয়ে ওঠবে। আজ ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে অনুসন্ধানী গণমাধ্যম বাংলা এডিশন (banglaedition.com)-এর উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা এডিশনের চেয়ারম্যান সাংবাদিক কলামিস্ট ইলিয়াস হোসেন, সাংবাদিক কলামিস্ট কনক সরোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য অনলাইন প্ল্যাটফর্মে বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে জুলাই-গণভ্যুত্থানে আহত পরিবারের সদস্যগণ-সহ বিএনপি ও জামায়াত ইসলামীর প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘জুলাই শহিদ দিবস’ ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে : আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) ২০২৫ খৃ. – আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে। উপদেষ্টা আজ শহিদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ বহুভাবে মারা যায়। কিন্তু আবু সাঈদের মতো এভাবে কেউ মারা যায়নি। আবু সাঈদ এর আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে দেশের এক হাজারের বেশি তরুণ আত্মাহুতি দিয়েছে উল্লেখ করে তিনি নিজেকে প্রশ্ন রেখে বলেন, এতবড় আত্মদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার সাধ্য কি আমাদের আছে? আসলে নেই, কিন্তু আমরা চেষ্টা করছি। আসিফ নজরুল বলেন, আবু সাইদ হত্যার জন্য স্পষ্টভাবে যে দু‘জন পুলিশ কনস্টেবল দায়ী ছিল, তারা দু‘জনেই গ্রেপ্তার হয়েছে। তাদের বিচার কাজ শুরু হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এই বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কারো কোনোরকম গাফিলতি নেই। আমার দৃঢ় বিশ্বাস, ‘অন্তর্বর্তী সরকারের শাসনামলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখতে পাবেন।’ আইন উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এরপরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা শেখ হাসিনার আমলের মতো যেনতেন বিচার করতে আসিনি। আমরা এমন একটি বিচার করতে চাই যা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে। উপদেষ্টা বলেন, ‘আবু সাঈদের মৃত্যুর ঘটনা ১৬ তারিখে দেখিনি। পরদিন ১৭ জুলাই বিকেলে দেখেছি। যে ছেলে এভাবে মরতে পারে একজন অভিভাবক হিসেবে বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছিল, আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

Read More »