সর্বশেষ
সর্বশেষ

রংপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

কৃষি, কৃষক ও ক্ষেতমজুরদের অধিকার রক্ষা এবং ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে রংপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বর্ণাঢ্য মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কৃষিবিদ ওবায়দুল্লাহ মুসা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন মনজুর আলম মিঠু, আমিনুল ইসলাম ও এ এস এম মনিরুজ্জামান।

বক্তারা বলেন, কৃষি উপকরণের বাজার বহুজাতিক কোম্পানি ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকদের স্বার্থরক্ষায় বিএডিসিকে কার্যকর করা, উৎপাদন খরচে কৃষি উপকরণ সরবরাহ, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত এবং সরকারি উদ্যোগে ফসল ক্রয়ের দাবি জানান তাঁরা।

এ ছাড়া ক্ষেতমজুরদের সারা বছরের কাজ, স্বল্প সুদে ব্যাংকঋণ, রেশন সুবিধা, বয়স্ক-বিধবা-প্রতিবন্ধীদের মাসিক ১০ হাজার টাকা ভাতা এবং বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসার দাবি জানানো হয়। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিকরণ ও দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধেও আন্দোলনের আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে মনজুর আলম মিঠুকে সভাপতি ও আমিনুল ইসলামকে সদস্যসচিব করে গঠিত ২২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পরিচয় করিয়ে দেওয়া হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]