সর্বশেষ
সর্বশেষ

Day: November 23, 2025

ভোক্তাদের অধিকার আদায়ে ঢেলে সাজানো হচ্ছে ক্যাব …রংপুরে ক্যাব সভাপতি 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ভোক্তাদের অধিকার আদায়ে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে ক্যাব। গতকাল রোববার রংপুর নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে দিনব্যাপী বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ক্যাবের কাজ শুধু বাজার মনিটরিং নয়। নাগরিক অধিকার বিষয়ে কাজ করতে হবে। যেমন, ওষুধের ফার্মেসিগুলোতে সচেতনতা বাড়াতে হবে। যাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিম্নমানের ওষুধ, দাম বেশি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রয় না করে। এছাড়াও সার সিন্ডিকেট,পরিবহন সিন্ডিকেট,ভেজাল বীজ বিষয়েও সচেতনতা বাড়াতে ক্যাব সদস্যরা ভূমিকা পালন করবে। তাছাড়াও বাজারে ভোজ্যতেল যাতে খোলা ড্রামে বিক্রয় না হয়। সেক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই, কৃষি বিভাগ, ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। তাদের পাশাপাশি থেকে ক্যাবকেও এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, ২৪ এর গণঅভুত্থানে আবু সাঈদের আত্মত্যাগের রংপুর নানা রকমের সমস্যা রয়েছে। এখানে রংপুর মেডিকেল চিকিৎসা হয় না, এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভালোভাবে পড়ালেখা হয় না। এখানে আলু নিয়ে সমস্যা রয়েছে। কৃষির নানা রকমের সমস্যা রয়েছে। রংপুরে ডিলাশীপের ঝামেলা রয়েছে। ডিলাশীপে লাভের জন্য অনেকের আগ্রহ বেশি। রংপুরের মানুষ কৃষি পণ্যের সঠিক মুল্য পায় না। এখানে পথে পথে পরিবহনে চাঁদাবাজি হয়। তাই শুধু ক্যাবের পরিচয় দিয়ে ডিসির সাথে মিটিং করেই ঢেকুর তোলা যাবে না। আমাদের অনেক কাজ করতে হবে।  এগুলো রুখতে ক্যাবকে কাজ করতে হবে। আবু সাঈদের রংপুরের পরিবর্তন করতে হবে। আগের মতো করে চললে হবে না।  তিনি আরো বলেন, আমি সরকারে ছিলাম। অনেক বাধ্যবাধকতা ছিলো। এখন আর কোন বাধা নেই। আমি এখন ক্যাবের মাধ্যমে মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই। তিনি জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের সময় ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিবে। অধিক মুনাফার লোভে এটা করবে তারা। সেই বিষয়টিও মনিটরিং করতে হবে। রংপুরে অনেক ভেজাল ঔষধ বিক্রি হয়। সেই বিষয়টি ক্যাব ও জেলা প্রশাসনকে দেখার কথাও বলেন তিনি।  দিনব্যাপী প্রশিক্ষণে রংপুর জেলা ক্যাব কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।  এসময় বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, রংপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু, মহানগর ক্যাবের সভাপতি দিলীপ কুমার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিঠু, জেলার সহসভাপতি জসিম উদ্দিনসহ ক্যাবের অন্যান্যে নেতৃবৃন্দ।  বেসরকারি সংস্থা GAIN এর  ফুড ফর্টিফিকেশন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে খাদ্যের গুণগত মান নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন GAIN এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আবুল বাশার চৌধুরী।  কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক প্রশিক্ষণে রংপুর বিভাগের ৮টি জেলা কমিটির সভাপতি, সম্পাদকসহ কমিটির সদস্যগণ অংশ নেয়। এ প্রশিক্ষণে সরকারের অন্যান্য দফতরের কর্মকর্তার অংশ নেন।

Read More »

রংপুরে বিএনপি নেতা সামু’র নেতৃত্বে শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর- ৩ আসনে বিএনপি কেন্দ্রীয় মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু বলেছেন, একশত বছরের মাস্টান প্লান করেছি। এর মধ্যে প্রথম হলো শ্যামা সুন্দরী খাল। এই শ্যামা সুন্দরী কে আধুনিক প্রক্রিয়ায় নিয়ে আসবো। শ্যামা সুন্দরীর পাশ দিয়ে মানুষ চলাফেরা করবে। তিনি আরও বলেন,শ্যামা সুন্দরীর পাশে বৃক্ষরোপন করা হবে। শ্যামা সুন্দরী যানবাহন চলাচলের একটি সুযোগ তৈরি করবে। শ্যামাসুন্দরীকে সিস্টেমে আধুনিক আয়ন করবো। এই লক্ষ্যে সমৃদ্ধ রংপুর আধুনিক প্রস্তাবনা দিয়েছি। সমৃদ্ধ রংপুরে কি কি দরকার। ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া রংপুর নগরীর শতবর্ষী শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনিত প্রার্থী, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। রোববার দুপুরে রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় শ্যামা সুন্দরী খালের পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। শ্যামা সুন্দরী খাল রংপুর নগরীর জন্য কষ্টের বিষয়। এই শ্যামা সুন্দরী প্লান ও পরিকল্পনা করে সৌন্দর্য বর্ধন করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তখন হয়তো আর পরিষ্কার করার প্রয়োজন নাও হতে পারে। আমরা তো ১০০ বছরের প্ল্যান নিয়ে কাজটি বাস্তবায়ন করব। আমরা তো আধুনিক আয়ন করবো। আমার বিশ্বাস রংপুরের সর্বস্তরের মানুষ আমার সাথে আছে। ধানের শীষের সাথে আছে। এবং আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। তার প্রধান তারেক রহমান। তারেক রহমানকে দিয়ে তার মাধ্যমে তাকে অনুরোধ করে। রংপুর নগরীর ১০০ বছরের প্ল্যান বাস্তবায়ন করতে চাই। রংপুর নগরীর উন্নয়নে তারেক রহমান আমাদেরকে সহযোগিতা করবেন। এই বিশ্বাস নিয়ে আমরা দলের জন্য কাজ করছি। রংপুর নগরীর বর্জ্য ব্যবস্থা কিছু জায়গা আছে। ওই জায়গা অপ্রতুল। ওই জায়গা দিয়ে কাজ হবে না। আমরা এমন একটা প্ল্যান তৈরি করব। রংপুর শহরের যে সমস্ত বর্জ্য আছে সেখানে যাবে। পাশেই যে নদ-নদী গুলো আছে সেই নদীর প্রবাহ টাকে বহমান করার জন্য সংস্কার করতে হবে। এ সময় বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু আগামী শত বছরের উন্নয়ন পরিকল্পনায় ‘শ্যামাসুন্দরী উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি কমিটি গঠনের কথা জানান। এই শ্যামাসুন্দরী কে আধুনিক প্রক্রিয়ায় নিয়ে আসবো। শ্যামা সুন্দরী ড্রেনেজ সিস্টেমে আধুনিক আয়ন করবো পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৭ জন শ্রমিক চেকপোস্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খালের বর্জ্য অপসারণ, ভ্যান ও ট্রাকে করে তা সিটি কর্পোরেশনের ডাম্পিং পয়েন্টে পরিবহন করছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু,মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, রফিকুল আজাদ, শামসুদ্দোহা সাজু, মহসীন আলী, আব্দুস সালাম, জামিল খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরের স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সাথে বিএনপির এমপি প্রার্থী সামুর মতবিনিময় সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সমৃদ্ধ রংপুর গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পক্ষে জনমত সৃষ্টিতে রংপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী মো: সামসুজ্জামান সামু রংপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সহায়তা করার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় রংপুর চেম্বার ভবন হলরুমে এক মতবিনিময় সভায় এ আহবান জানান। মতবিনিময় সভায় রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে ও সভায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও বিশিষ্ট সংগঠক আলহাজ্ব সালেকুজ্জামান সালেকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, দৈনিক আগামীর সন্ধানে সম্পাদক মোনাব্বর হোসেন মনা, দৈনিক মায়া বাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সুশান্ত ভৌমিক, দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল,দৈনিক দাবানলের সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু, সকালের বাণীর সম্পাদক হযরত আলী, আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান, দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক নজরুল মৃধা, দৈনিক আগামীর সন্ধানে নির্বাহী সম্পাদক আব্দুর রউফ সরকার, দৈনিক প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান বাবলা, দৈনিক আখিরার নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাসুদ সীমা, দৈনিক পরিবেশের নির্বাহী সম্পাদক শাকিল আহমেদ, দৈনিক দাবানলের বার্তা সম্পাদক জিএম জয়, সকালের বাণীর বার্তা সম্পাদক এসএম ইকবাল, দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার সহকারী বার্তা সম্পাদক হুমায়ুন কবির মানিক, দৈনিক সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল প্রমুখ। এসময় রংপুর থেকে দৈনিক পত্রিকা গুলোর প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদক,বার্তা সম্পাদক ও সহকারী বার্তা সম্পাদক গণ উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগর বিএনপির সদস্য শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান, জেলা যুবদলের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, সাংবাদিক রুবায়েত হোসেন সিয়াম উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অতীতে বিএনপিতে অতিথি প্রার্থী দেয়া হয়েছিল। ভোট শেষে তারা রংপুরে আর আসেনি, রংপুরের মানুষের সুখ দুঃখের কথা ভাবেনি। একটি রাজনৈতিক দলের অতিথি প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাদের ভাগ্যের উন্নয়ন করেছেন। রংপুরের কোন উন্নয়ন হয়নি। তাই এবার তারা সামসুজ্জামান সামুর কাছে প্রতিচ্ছুতি চান, তিনি বা তার দল নির্বাচনে বিজয়ী হলে রংপুরের উন্নয়নের জন্য এবং মানুষের সুখ দুঃখ শোনার জন্য তিনি রংপুরের মানুষের পাশে থাকবেন। এর জবাবে সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু বলেন, তিনি রংপুরের সন্তান। এই রংপুরে তার শৈশব কৈশোর কেটেছে এবং যৌবন পেরিয়ে গেছে। রংপুরের সমস্যার সম্ভাবনা তিনি বোঝেন। প্রকাশক সম্পাদকগণের বক্তব্যের সাথে একমত পোষণ করেন। তিনি বলেন, আগামীতে তিনি বা তার দল বিজয়ী হলে রংপুরের উন্নয়নে নিজেকে সচেষ্ট রাখবেন। দীর্ঘ ৪২ বছর রংপুর উন্নয়ন বঞ্চিত। যারা রংপুরের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের জবাব দেওয়ার সময় এখন এসেছে। আগামীতে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা গেলে একটি সমৃদ্ধ রংপুর গড়ে তোলা সম্ভব হবে। এ লক্ষ্যে তিনি ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টিতে প্রকাশক সম্পাদকগণের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক নানা ধরনের অবস্থা অপপ্রচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, সমৃদ্ধ রংপুর গড়তে ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উপস্থিত প্রকাশক, সম্পাদক,নির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদক বৃন্দ আগামী তরও ১০ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভূমিকা রাখবেন বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

Read More »

কবি ও গবেষক আদিল ফকিরের প্রাপক বেহেস্তি’র ব্যতিক্রমী পাঠ উন্মোচন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বর্ণিল ও ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে পত্রসাহিত্য নিয়ে লেখা কবি ও গবেষক আদিল ফকিরের প্রাপক বেহেস্তি’র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর জেলা শিল্পকলা মিলনায়তনে এ পাঠ উন্মোচনের আয়োজন করা হয়।  অনুষ্ঠানের শুরুতেই আগত সকল অতিথি ও সাহিত্যিকদের খামে মোড়ানো চিঠি প্রদান করা হয়। পরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠান। পরে পত্রসাহিত্য প্রাপক বেহেস্তি’র লেখক কবি ও গবেষক আদিল ফকিরের জীবনকর্ম নিয়ে একটি ডকুমেন্টরি দেখানো হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফুলের পাপড়ি ছিটানো কুলায় রাখা প্রাপক বেহেস্তি’র পাঠ উন্মোচন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মো. জুননুন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রংপুরের সভাপতি মাহামুদুন নবী ডলার, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি তৈয়বুর রহমান বাবু, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, জেলা সুজন সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বাচিক শিল্পী রোজিনা সাফরিন, বেরোবি শিক্ষক ওমর ফারুক, বগুড়া আর্ট কলেজের অধ্যাপক ভাস্কর অনিক রেজা, লেখক রানা মাসুদ, সংগঠক ও সমাজ সেবক হাসান মাহবুব আক্তার লোটন, ছড়াকার গীতিকার এস এম খলিল বাবু, জেলা শিল্পকলা একাডেমি, রংপুরের কালচারাল অফিসার কে এম আরিফউজ্জামান, অ্যান্ড রিয়াজ ক্যাডেটের পরিচালক খাদেমুল ইসলাম সোহেল।  পাঠ উন্মোচন শেষে চিঠি নিয়ে একটি ভিডিও প্রদর্শন ও চিঠির গান পরিবেশন করেন জারিফা জারিন লুবাবা। পরে চিঠি পাঠে অংশ নেন বাচিক শিল্পী মেহেদী মাসুদ ও আব্দুল কুদ্দুস। আবারো মঞ্চে চিঠি নিয়ে কথা ও গান পরিবেশন করেন ইশরাত জাহান কাকন। এরপর চিঠির মডেলিং করেন নুসরাত উপমা। অনুষ্ঠানের চমক হিসেবে চিঠি পাঠ করেন এ প্রজন্মের আইকন বাচিক শিল্পী মুসা আকন্দ। কবি ও গবেষক আদিল ফকিরের প্রাপক বেহেস্তি’র আদ্যপান্ত আলোচনা করেন লেখক ও গীতিকার সাইদ সাহেদুল ইসলাম, কথা বলেন পাতা প্রকাশের কর্ণধার জাকির আহমদ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাপক বেহেস্তি লেখক আদিল ফকির। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী কাজল রায়।

Read More »

নগরীর ২৫ নং ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ এমপি প্রার্থী সামুর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর ব্যাপক প্রচার প্রচারণা  লক্ষ্য করা গেছে শহর, গ্রামগঞ্জে। এতে জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।  গতকাল শনিবার  সন্ধায়  নগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে  সেন্ট্রাল রোড, কাস্টমস  মসজিদ পিবি রোড়, শালবন  ইন্দ্রার মোড়, শালবন, আরসিসিআই স্কুল মোড় এলাকা সহ  বিভিন্ন এলাকায়  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত  ৩১দহ বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের  গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে  তিনি এসব লিফলেট বিতরণ করেন।  এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী  রুবায়েত হোসেন খান, রংপুর চেম্বারের পরিচালক কামাল হোসেন, যুবদল নেতা রাহাত হোসেন,  মহানগর বিএনপির সদস্য আশফাকুল বসুনিয়া আজাদ, রাকিবুল আজাদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু,  কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, কৃষক দল সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু,  জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন,  জাসাস মহানগর কমিটির সদস্য সচিব রাশেদ রানা রাসু,মহানগর ওলামা দলের আহবায়ক মাও : জামাল উদ্দীন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির পারভেজ সজিব, সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন নাহিদ,  পুর্ব শালবন জামে মসজিদের সাবেক সভাপতি শাহ ফজলুল হক, নবী নগর জামে মসজিদ সভাপতি আলহাজ্ব এনামুল হক সরকার,  হাজী মোজাফফর হোসেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মানিকুজ্জামান মানিক, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা একরামুল ইসলাম  লিটন, মজিবর রহমান,  আলহাজ্ব আব্দুর রশিদ, নুর মোহাম্মদ  ভুট্টু, মুলাটোল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আজগর আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মুরসালিন মুন্না,  ছাত্রদলে নেতা ইমরান হোসেন সহ ২৫ নং ওয়ার্ড বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ,  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Read More »

“অতি সম্প্রতি ভূমিকম্পের ঘটনায় বন্ধ ঢাবি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ”

ঢাবি প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা বিশ্ববিদ্যালয় নভেম্বর ২২ ২০২৫ খৃ. – আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আজ রবিবার বিকাল ৫ টার মধ্যে হল ত্ব্যাগের নির্দেশ প্রদান করেন ঢাবি কর্তৃপক্ষ। ঢাবি সিন্ডিকেটের এক জরুরি সভা শনিবার উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি সভায় সিন্ডিকেট সদস্যবৃন্দ এ সিন্ধান্ত নেন ঢাবি কর্তৃপক্ষ, সভায় আরও সংযুক্ত ছিলেন চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। তাদের মতামত হল ভূমিকম্প পরবর্তী আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার। এই ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করা প্রয়োজন। একারণে সভায় আগামী শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলসমূহ খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল রবিবার বিকাল ৫টার মধ্যে আবাসিক হলসমূহ খালি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

Read More »