সর্বশেষ
সর্বশেষ

Day: November 10, 2026

ICT Minister Calls for Strengthening Cyber security to Ensure Government Resilience and Protect Citizens’ Data

ICT News / The legalvoice24 Media: Dhaka, 10 November: Minister for Posts, Telecommunications and Information Technology and Science and Technology Faqir Mahbub Anam said that ensuring cyber security is essential to keeping government operations secure, uninterrupted and citizen-friendly. Emphasizing the need to protect government data, Critical Information Infrastructure and digital services, he underscored the importance of strengthening technological capabilities alongside institutional coordination, skilled human resources and effective policy frameworks. The Minister made these remarks while speaking as the Chief Guest at the inaugural ceremony of a two-day seminar titled ‘Cyber security and Data Protection’ at Pan Pacific Sonargaon Hotel in the capital today. The seminar is being held under the theme ‘Cyber security for Resilient Digital Government: Strategic Awareness for Policy-Makers, Senior Civil Servants, and Critical Information Infrastructure (CII) Leaders’. The Minister said that under the leadership of Prime Minister Tarique Rahman, Bangladesh is advancing rapidly towards digital transformation. From digital banking and mobile financial services to the concept of ‘One Citizen, One Identity, One Wallet” all increasingly depend on digital platforms. While this progress is creating new opportunities, it is also exposing the country to growing cyber threats. Highlighting three key priorities, the Minister said, Cyber security must be given the highest priority from the very beginning of the design and development of our Critical Information Infrastructure. Security should not be treated as an additional feature to be incorporated later; rather, it must be considered a fundamental component of infrastructure development. He said that protecting citizens’ personal and sensitive information is one of the foremost prerequisites for building a digital state. To this end, an effective data protection framework must be developed and implemented while ensuring public trust and confidence in digital services. The Minister further said that cyber security must become an integral part of institutional planning, policymaking and budgeting. Building a skilled and trained workforce, strengthening institutional capacity and ensuring effective leadership are essential in this regard. Through coordinated efforts, Bangladesh must establish a secure, reliable and sustainable digital environment. ‘We want to move beyond a reactive approach and develop a preventive cyber security culture. We will move forward by drawing on Estonia’s experience and strengthening international cooperation,’ he added. Prime Minister’s Adviser Rehan Asif Asad said that protecting digital sovereignty has become as essential as safeguarding geographical boundaries. He emphasized the need for infrastructure preparedness, complete protection of citizens’ data and ensuring the proper development of the talents and capabilities of the younger generation. The Adviser also observed that cyber risks are increasing continuously with the advancement of Artificial Intelligence (AI). To counter cybercriminals effectively, Bangladesh must be equally prepared with modern technologies and at the same pace. He expressed confidence that the country would be able to build a secure and resilient digital system through the effective utilization of young people’s talents, supported by necessary tools and training, and through close cooperation with international partners. The seminar was chaired by Secretary of the ICT Division Md. Mamunur Rashid Bhuiyan. Executive Director of the Bangladesh Computer Council Nahid Sultana Mallik delivered the welcome address. Ingrid Toonekurg representative of Estonia’s e-Governance Academy (eGA), delivered the introductory remarks. A representative of the Delegation of the European Union also attended the event as a special guest. The seminar will cover a wide range of issues, including the National Cyber security Strategy, Bangladesh’s cyber risk landscape, the roles and activities of cyber security institutions and CERT/CSIRT, government network security, cyber incident response, disaster recovery and the protection of Critical Information Infrastructure. Over the two-day seminar, cyber security experts from Estonia will share international experiences and technical knowledge. Expert panel discussions will also focus on cyber security oversight, cyber diplomacy, combating misinformation and disinformation, and measures to strengthen Bangladesh’s cyber resilience. The seminar was organized under the European Union-funded project “E-ffective Governance: Accelerating e-government and digital public services in Bangladesh.” Cyber security experts from home and abroad, policymakers, senior government officials and representatives of organizations associated with Critical Information Infrastructure are participating in the event

Read More »

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ — তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / ঢাকা, ২৫ কার্তিক (১০ নভেম্বর): বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা ও প্রচার-প্রচারণাও রয়েছে। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত বলে আমি মনে করি। সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই হচ্ছে ধ্বংসের রাজনীতি। এটি নতুন কিছু নয়। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইয়াসের খান চৌধুরী বলেন, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে কিংবা কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

Read More »

State Minister Tuku calls for school monitoring to curb juvenile crime, drug abuse

Senior Reporter / The legalvoice24 Media: Dhaka, 1o November: State Minister for Fisheries and Livestock Sultan Salauddin Tuku today stressed the need for stepped-up surveillance on educational institutions to curb juvenile delinquency and drug abuse across the capital and beyond. The state minister made the remarks while addressing the monthly meeting of the Dhaka District Law and Order Committee as the chief guest at the Dhaka Deputy Commissioner’s conference room this morning. ​ The previous fascist government destroyed our social fabric. Juvenile gangs were virtually non-existent in the past, but over the last 17 years, young people have been dragged into criminal activities, said Tuku, who also oversees law enforcement and development activities in Dhaka district. This tendency must be checked immediately before it escalates further. ​ Calling directly on education officials, the state minister emphasized that regular visits to schools and colleges are imperative. Many problems can be resolved if education officers inspect institutions regularly and principals and headmasters keep close tabs on student activities, he said, calling for utmost sincerity from all stakeholders. ​ The state minister also urged officials across all sectors-including agriculture to carry out their duties at the field level with strict accountability. Everyone must uphold their moral responsibility, he said, adding that progress and accountability for each sector will be reviewed at the next monthly meeting. ​ Highlighting the leadership of Prime Minister Tarique Rahman, the state minister noted that the head of government has demonstrated a remarkably open and inclusive approach to governance. There is no shortage of generosity, sincerity, and responsibility on our part, the state minister said. The former administration brought nearly every sector to the brink of collapse. It will take a collective, sincere effort from all of us to turn the country around. ​ The state minister added that the Prime Minister expects every public servant to act strictly within the framework of rules and regulations. With full cooperation, we can meet the expectations of the public, he said. ​ Chaired by Dhaka Deputy Commissioner Farida Khanam, the meeting was addressed by Dhaka-6 MP Ishraq Hossain as special guest. Dhaka-4 MP Syed Zainul Abedin; MPs from reserved women’s seats Shirin Sultana, Shammi Akhter, and Sanjida Islam Tuli; Dhaka District Superintendent of Police Shamima Parveen; Upazila Nirbahi Officers (UNOs); and Officers-in-Charge (OCs) of various police stations, alongside local administration officials and law enforcement representatives, were also present. //

Read More »

শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

বঙ্গভবন , শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান থেকে উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি হয়েছে এবং বিপুলসংখ্যক সম্ভাবনাময় তরুণ হতাশার মধ্যে পড়েছেন। অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিরিক্ত মুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছিল উল্লেখ করে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। শুধু বিশ্ববিদ্যালয় বা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে উচ্চশিক্ষার সাফল্য পরিমাপ করা যায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রকৃত মাপকাঠি।’ দেশে বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থা থাকার কারণে সুযোগ, গুণগত মান ও দক্ষতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি। শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। এছাড়া বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণের পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। উচ্চশিক্ষার সঙ্গে শ্রমবাজারের চাহিদার আরও নিবিড় সংযোগ তৈরির কথাও বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি এবং ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, ‘তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।’ উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে উৎসাহ দেওয়ার পাশাপাশি গবেষণার ফলাফল যেন মানুষের কল্যাণে কাজে লাগে, সেদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে মনোযোগ দিতে হবে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির স্নাতকদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬। ছবি: বঙ্গভবন ভৌতবিজ্ঞান, অণুজীববিজ্ঞান, বিপন্ন ভাষা সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে আইইউবির গবেষণায় অবদানের কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়টির প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মান আরও উন্নত করবে। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রযুক্তি অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে। সেই সঙ্গে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার বিষয়েও সতর্ক করেন তিনি। এ ধরনের নির্ভরশীলতা যেন স্বাধীন চিন্তা, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি। প্রযুক্তির নৈতিক ব্যবহার ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ওপরও জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, তা কখনোই মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।’ সমাবর্তনে উপস্থিত স্নাতকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়; এটি বছরের পর বছর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার স্বীকৃতি এবং নতুন দায়িত্ব গ্রহণের অঙ্গীকার। তিনি স্নাতকদের স্মরণ করিয়ে দেন, সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু একজন ভালো মানুষ হয়ে ওঠার প্রক্রিয়া কখনও শেষ হয় না। দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের শিক্ষা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের শ্রম ও অবদানে অর্থনীতির চাকা সচল থাকে, সেই সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্রপতি স্নাতকদের সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং সততা ও নৈতিকতা বজায় রাখারও আহ্বান জানান। তিনি স্নাতকদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যে অবদানের জন্য শিক্ষক, মা-বাবা ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অব্যাহত সাফল্য ও অগ্রগতি কামনা করেন রাষ্ট্রপতি। সমাবর্তনে আইইউবির উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান ও সদস্য, শিক্ষক, গবেষক, স্নাতক, অভিভাবক ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে ৭ শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

রংপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ জালাল উদ্দীন, রংপুর : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া অফিসের উদ্যোগে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর উচ্চ বিদ্যালয়, আল ফালাহ ইনস্টিটিউট, রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয়, রংপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও আলহেরা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন রংপুর জেলা শিক্ষা অফিসার (ডিইও) মো. এনায়েত হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক আমিমুল এহসান ও আজাদুল হক এবং মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নিশাত তাছনিম ইমু। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া অফিসের স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞ পল্লব কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির রংপুর এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর।###

Read More »

রংপুর কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

রংপুর কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি : রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো সকাল সাড়ে ৯টায় পতাকা উত্তোলল , ১০ টায় বেলুন ও পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রা, ১০টা ৩০ মিনিটে কেক কাটা এবং সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও পরবর্তীতে দুপুর ২টায় ১ম পর্বে কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২য় পর্বে সন্ধ্যা ৬টায় ব্যান্ড সংগীত। আয়োজিত অনুষ্ঠানে কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সহ বর্তমান ও সাবেক কলেজ অধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলী ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পুরো আয়োজনে কারমাইকেল কলেজের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- রংপুরে অবস্থিত কারমাইকেল কলেজ বাংলাদেশের উত্তর অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন এই কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর নামা অনুসারেই এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় ‘কারমাইকেল কলেজ’। পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে চলে হাটি-হাটি, পা-পা করে আজ ১১০ বছর পেরিয়ে ১১১ বছরে পদার্পণ করলো।

Read More »

রংপুরে ডিবির অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ৪ জন গ্রেফতার

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে নগরীর কোতোয়ালী থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের আনন্দময়ী সেবাশ্রমের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—নিউ আদর্শপাড়ার অলক মহন্ত (৪০), আনন্দময়ী সেবাশ্রম এলাকার পলাশ মহন্ত (৪৮) ও মঙ্গল সিং (৪৫) এবং রংপুর সদর উপজেলার রতিরামপুর এলাকার ধনঞ্জয় মহন্ত (৪০)। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় মহানগরীতে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Read More »

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে আমরা টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করব, যেখানে কেবল আমাদের শ্রমিক ভাই-বোনেরাই চিকিৎসা সেবা পাবেন। প্রধানমন্ত্রী জানান, এই স্থাপনাগুলো ‘শ্রমিক হাসপাতাল’ হিসেবে পরিচিত হবে এবং সেই লক্ষ্যেই এগুলো নির্মাণ করা হবে। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে ভেঙে ফেলা হয়েছিল যে, আগের গণতান্ত্রিক সরকারগুলোর আমলে যতটুকু অবকাঠামো গড়ে উঠেছিল, তাও অবশিষ্ট থাকেনি। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে এতটাই সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল যে, মানুষ চিকিৎসার জন্য অন্য একটি দেশে যেতে বাধ্য হতো। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল এবং দেশের খনিজ সম্পদকে জনগণের কল্যাণে ব্যবহার করা হয়নি; ফলে প্রতিটি বিষয়ের জন্যই দেশকে আমদানির ওপর নির্ভর করতে হয়েছে। তিনি উল্লেখ করেন, এমন সব নীতি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছিল যা দেশে শিল্পের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে। সংসদের আগের একটি অধিবেশনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিরোধী দলীয় নেতাও তখন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে আজ বিকেল ৩টা ৩৮ মিনিটে অধিবেশনটি শুরু হয়। Rf. BSS//

Read More »