সর্বশেষ
সর্বশেষ

রংপুর কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

রংপুর কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি :

রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো সকাল সাড়ে ৯টায় পতাকা উত্তোলল , ১০ টায় বেলুন ও পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রা, ১০টা ৩০ মিনিটে কেক কাটা এবং সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও পরবর্তীতে দুপুর ২টায় ১ম পর্বে কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২য় পর্বে সন্ধ্যা ৬টায় ব্যান্ড সংগীত। আয়োজিত অনুষ্ঠানে কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সহ বর্তমান ও সাবেক কলেজ অধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলী ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পুরো আয়োজনে কারমাইকেল কলেজের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- রংপুরে অবস্থিত কারমাইকেল কলেজ বাংলাদেশের উত্তর অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন এই কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর নামা অনুসারেই এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় ‘কারমাইকেল কলেজ’। পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে চলে হাটি-হাটি, পা-পা করে আজ ১১০ বছর পেরিয়ে ১১১ বছরে পদার্পণ করলো।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]