সর্বশেষ
সর্বশেষ

রংপুরে সাংবাদিক রাজের পিতা মফিজুর রহমান সাজুর ১৩তম মৃত্যুবার্ষিকী

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি /

দৈনিক দাবানলের সহকারী বার্তা সম্পাদক মাসুদুর রহমান রাজের পিতা মরহুম মফিজুর রহমান সাজুর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১০ নভেম্বর)।

২০১৩ সালের ১০ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় রংপুর নগরীর কামালকাছনা জি.এল. রায় রোডে তাঁর নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, মরহুম মফিজুর রহমান সাজু গণপূর্ত রক্ষণাবেক্ষণ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে বড়বাবু হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনের পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

বিশেষ করে রংপুরের ব্যাডমিন্টন অঙ্গনে তিনি ছিলেন পরিচিত মুখ। গণপূর্ত বিভাগের হয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিয়ে বহুবার ট্রফি অর্জন করেন তিনি। কর্মজীবনে দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

মরহুমের ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে তাঁরা সবার কাছে মরহুমের জন্য দোয়া চেয়েছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]