সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ডিবির অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ৪ জন গ্রেফতার

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি /

রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে নগরীর কোতোয়ালী থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের আনন্দময়ী সেবাশ্রমের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নিউ আদর্শপাড়ার অলক মহন্ত (৪০), আনন্দময়ী সেবাশ্রম এলাকার পলাশ মহন্ত (৪৮) ও মঙ্গল সিং (৪৫) এবং রংপুর সদর উপজেলার রতিরামপুর এলাকার ধনঞ্জয় মহন্ত (৪০)।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় মহানগরীতে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]