সর্বশেষ
সর্বশেষ

Day: November 23, 2026

রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার

রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার স্টাফ রিপোর্টার, রংপুর / রংপুর মহানগরীর হাজীরহাটে দেশব্যাপী ধর্মঘট বাস্তবায়নের উদ্দেশ্যে সড়কে মোটরসাইকেলের টায়ার পুড়িয়ে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল গফ্ফারসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে হাজীরহাট থানায় এজাহার দিয়েছেন থানা যুবদলের আহ্বায়ক মো. লিয়াকত হোসেন লিমন। এজাহারে ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে মো. আব্দুল গফ্ফারকে (৪৫)। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। প্রকাশিত নির্বাচনী ফলাফল ও সংবাদ প্রতিবেদনেও তাঁর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার তথ্য পাওয়া যায়। এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যুবদলের নেতাকর্মীরা হাজীরহাট থানার সুকানচৌকি বাজারে পিকনিক করেন। পরে বুড়িরহাট বাজারে কোমল পানীয় পান করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ১০ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে হরিরাম পিরোজ এলাকার হাজীরহাট বটতলা বাজার থেকে বুড়িরহাটগামী সড়কের ছোট ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা দেখতে পান তারা। এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনলাইনে আহ্বান করা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে পাকা সড়কের ওপর পেট্রোল ঢেলে মোটরসাইকেলের টায়ার পুড়িয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ছিল বলেও উল্লেখ করা হয়েছে। এজাহারকারী লিয়াকত হোসেন লিমনের দাবি, তিনি ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা মোটরসাইকেল থেকে নেমে তাদের ধাওয়া দিলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তারা ঘটনাস্থলে ২৪টি বাঁশের লাঠি ও দুই বোতল পেট্রোল ফেলে যান। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান তাঁরা। এজাহারে নাম উল্লেখ করা ১৯ জন হলেন—১. মো. ছাবেরুল ইসলাম ছাবের, ২. মো. আব্দুল গফ্ফার, ৩. মো. শেখ রাশেদ, ৪. মো. আবু হাসান লেবু, ৫. মো. মাসুম পারভেজ, ৬. মো. ফারুক মিয়া, ৭. মো. তৌহিদুল ইসলাম তুহিন, ৮. মো. হাসান আলী, ৯. মো. স্বপন মিয়া, ১০. মো. রতন মিয়া, ১১. মো. মিজানুর রহমান মিলন, ১২. নকিবুল ইসলাম সোহান, ১৩. মোহাম্মদ আলী পলাশ, ১৪. মো. মমিনুল ইসলাম, ১৫. মো. হামিদ আলী, ১৬. মো. ইব্রাহিম উল্লাহ খলিল, ১৭. মো. হাসানুজ্জামান রাশেদ, ১৮. মো. রায়হানুজ্জামান বাবু ও ১৯. মো. শহিদার রহমান। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারকারী অভিযোগ করেছেন, অভিযুক্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মঘট বাস্তবায়নে সহযোগিতাকারী। এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) বলেন ‘মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আসামি গ্রেফতার হচ্ছে।

Read More »

লায়ন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

লায়ন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত জালাল উদ্দীন, রংপুর / লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর-এর আয়োজনে একাদশ শ্রেণির নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ২৩ নভেম্বর সোমবার সকাল ৯:০০টায় একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোছাঃ ইসরাত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইনামুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য লায়ন মোঃ তানজেউর রহমান, গভর্নিং বডির অভিভাবক সদস্য লায়ন মোঃ শাহীন পারভেজ এমজেএফ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর উপাধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি কলেজ শাখার মো: মোস্তফা কামাল, স্কুল শাখার মোঃ আরমান হোসেন, স্কুল শাখার কো-অর্ডিনেটর মো: আখতারুজ্জামান দুলু, প্রাইমারী শাখার কো-অর্ডিনের জয়শ্রী ভট্টাচার্য, অনুষ্ঠানের আহ্বায়ক বকুল কুমার রায়। এছাড়াও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রংপুরে আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জালাল উদ্দিন,রংপুর প্রতিনিধি / “দক্ষ ডিপ্লোমা প্রকৌশল, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে আইডিইবি রংপুর জেলা শাখার আয়োজনে দিবসটি পালিত হয়।দিবসটি উপলক্ষে সকালে নগরীর টাউন হল চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় টাউন হল চত্বরে এসে শেষ হয় পরে টাউন হল অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় ভার্চূয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাষক সাইফুল ইসলাম। আয়োজনে আইডিইবি রংপুর জেলা নির্বাহী কমিটির আহবায়ক প্রকৌশলী আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তবর্তী কালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক প্রকৌশলী সেলিমুর রহমান, ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উদ্যাপন কমিটির আহবায়ক প্রকৌশলী রিয়াজুল হক নান্নু, সদস্য সচিব প্রকৌশলী রবিউল ইসলাম।আয়োজনে রংপুর জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (অতিঃ দায়িত্ব) মহিদুল ইসলামের সঞ্চালনায় পুরো আয়োজনে আইডিইবির সকল সদস্য, আমন্ত্রিত অতিথিসহ সূধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।….

Read More »

রংপুরে তেল পরিমাপে কম দেওয়ায় সিটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি , রংপুর মহানগরীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স সিটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিএসটিআই বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স সিটি ফিলিং স্টেশনের পেট্রোল ডিসপেনসিং ইউনিটে প্রতি ৫ লিটার পেট্রোলে যথাক্রমে ২০ ও ৩০ মিলিলিটার এবং অকটেন ডিসপেনসিং ইউনিটে প্রতি ৫ লিটারে যথাক্রমে ৪০ ও ২০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯(৪৬) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে একটি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন, রংপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাছিবুল হাসান। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া। এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মোঃ মুসফিকুর রহমান উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভোক্তাদের সঠিক পরিমাপে পণ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।

Read More »