সর্বশেষ
সর্বশেষ

রংপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রংপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জালাল উদ্দীন, রংপুর :

রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্বর্ণ শিল্পীদের অংশ গ্রহণে আয়োজিত টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহণ করে । রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রতিনিধি ও বাজুস ডিস্ট্রিক্ট এন্ড মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সদস্য লায়ন মো.এনামুল হক সোহেল। রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গিনি হাউজের স্বত্বাধিকারী মো. নুরুজ্জামান কাফি, প্রবীণ স্বর্ণকার মো. আফজাল হোসেন, ইউনিয়নের সাবেক আহ্বায়ক আবেদ আলী, সাবেক নির্বাচন কমিশনার সাঈদ আলম, রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সভাপতি মো. আতোয়ার রহমান এবং বিশিষ্ট স্বর্ণশিল্পী শক্তি চ্যাটার্জি। এ সময় স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বর্ণকারিগররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেনরংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন। আয়োজকরা জানান, শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।###

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]