সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার

রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার

স্টাফ রিপোর্টার, রংপুর /
রংপুর মহানগরীর হাজীরহাটে দেশব্যাপী ধর্মঘট বাস্তবায়নের উদ্দেশ্যে সড়কে মোটরসাইকেলের টায়ার পুড়িয়ে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল গফ্ফারসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে হাজীরহাট থানায় এজাহার দিয়েছেন থানা যুবদলের আহ্বায়ক মো. লিয়াকত হোসেন লিমন।

এজাহারে ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে মো. আব্দুল গফ্ফারকে (৪৫)। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। প্রকাশিত নির্বাচনী ফলাফল ও সংবাদ প্রতিবেদনেও তাঁর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার তথ্য পাওয়া যায়।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যুবদলের নেতাকর্মীরা হাজীরহাট থানার সুকানচৌকি বাজারে পিকনিক করেন। পরে বুড়িরহাট বাজারে কোমল পানীয় পান করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ১০ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে হরিরাম পিরোজ এলাকার হাজীরহাট বটতলা বাজার থেকে বুড়িরহাটগামী সড়কের ছোট ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা দেখতে পান তারা।

এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনলাইনে আহ্বান করা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে পাকা সড়কের ওপর পেট্রোল ঢেলে মোটরসাইকেলের টায়ার পুড়িয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ছিল বলেও উল্লেখ করা হয়েছে।
এজাহারকারী লিয়াকত হোসেন লিমনের দাবি, তিনি ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা মোটরসাইকেল থেকে নেমে তাদের ধাওয়া দিলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তারা ঘটনাস্থলে ২৪টি বাঁশের লাঠি ও দুই বোতল পেট্রোল ফেলে যান। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান তাঁরা।

এজাহারে নাম উল্লেখ করা ১৯ জন হলেন—১. মো. ছাবেরুল ইসলাম ছাবের, ২. মো. আব্দুল গফ্ফার, ৩. মো. শেখ রাশেদ, ৪. মো. আবু হাসান লেবু, ৫. মো. মাসুম পারভেজ, ৬. মো. ফারুক মিয়া, ৭. মো. তৌহিদুল ইসলাম তুহিন, ৮. মো. হাসান আলী, ৯. মো. স্বপন মিয়া, ১০. মো. রতন মিয়া, ১১. মো. মিজানুর রহমান মিলন, ১২. নকিবুল ইসলাম সোহান, ১৩. মোহাম্মদ আলী পলাশ, ১৪. মো. মমিনুল ইসলাম, ১৫. মো. হামিদ আলী, ১৬. মো. ইব্রাহিম উল্লাহ খলিল, ১৭. মো. হাসানুজ্জামান রাশেদ, ১৮. মো. রায়হানুজ্জামান বাবু ও ১৯. মো. শহিদার রহমান।
এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারকারী অভিযোগ করেছেন, অভিযুক্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মঘট বাস্তবায়নে সহযোগিতাকারী।

এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) বলেন ‘মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আসামি গ্রেফতার হচ্ছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]