রংপুরে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক
জালাল উদ্দীন, রংপুর :
শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাস্তবায়নাধীন আর্ন (EARN) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) কাজী মোখলেছুর রহমান।
গত ২০ ও ২১ নভেম্বর দুই দিনের সফরে তিনি রংপুর অঞ্চলে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় রংপুর বিভাগের আট জেলার ২২টি উপজেলার ২৬২টি ইউনিয়নের ৮৪ হাজার যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা বিকাশের সুযোগ দেওয়া হবে। রংপুর অঞ্চলে ব্র্যাক ছয়টি সহযোগী সংস্থা—প্রান্তিক (Prantic), বিডিএসসি (BDSC), জিইউকে (GUK), এসএমএস (SMS), রিসডা (RISDA) ও সলিডারিটি (Solidarity)-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পের আওতায় গ্রাম পর্যায়ে ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার (VLTC) স্থাপন করা হবে। এসব প্রশিক্ষণকেন্দ্রে স্থানীয় যুবক-যুবতীদের বিভিন্ন ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তৈরি হবে।
দুই দিনের পরিদর্শনকালে প্রকল্প পরিচালক রংপুরে প্রকল্পের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডিভিশনাল ম্যানেজার একেএম জাহেদুল ইসলাম। এ ছাড়া তিনি নীলফামারীর ডিমলা ও কুড়িগ্রামে মাঠপর্যায়ে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, স্থানীয় বাস্তবায়ন সহযোগী (JV) সংস্থাগুলোর কার্যক্রম এবং ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টারের প্রস্তুতি ও কার্যক্রম ঘুরে দেখেন।
কুড়িগ্রামে উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া পর্যবেক্ষণকালে স্বচ্ছতা, নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং প্রকল্পের লক্ষ্য অনুযায়ী উপযুক্ত যুবক-যুবতীদের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি স্থানীয় বাস্তবায়ন সহযোগী সংস্থাগুলোর চলমান উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
নীলফামারীর ডিমলায় ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের পরিবেশ সম্পর্কে অবহিত হন প্রকল্প পরিচালক। এ ছাড়া নীলফামারীতে ব্র্যাকের ইন্টিগ্রেটেড স্কিলস ডেভেলপমেন্ট (ISD) কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ব্র্যাকের EARN প্রকল্পের রংপুর অঞ্চলের টিম লিডার এ জেড এম নাজমুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, কর্মকর্তা ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রকল্পের চলমান কার্যক্রম, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, অর্জিত অগ্রগতি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক প্রকল্প পরিচালকের সামনে তুলে ধরেন।
এ সময় স্থানীয় তরুণ-তরুণী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কাজী মোখলেছুর রহমান। তিনি বলেন, এ প্রকল্পের আওতায় গ্রাম পর্যায়ে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে। সেখানে বাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি আয়ের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, গ্রাম পর্যায়ে প্রশিক্ষণকেন্দ্র স্থাপিত হলে স্থানীয় তরুণ-তরুণীদের, বিশেষ করে নারীদের, প্রশিক্ষণ নিতে দূরে যেতে হবে না। বাজারে যেসব কাজের চাহিদা রয়েছে, সেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে প্রশিক্ষণ শেষে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-22_20-48-42-861.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-22_17-49-30-924.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-22_17-50-19-760.jpg)



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-21_01-07-51-851.jpg)







