সর্বশেষ
সর্বশেষ

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ ২০২৬ উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় রংপুর এর শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল (৮ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১২টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোছাঃ শাহানাজ পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ।

এ সময় উপস্থিত ছিলেন কনভেনশন কো চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়াটার ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মোঃ এনামুল হক সোহেল, এমজেএফ, আইপিপি লায়ন নাসরিন হক ববি এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ সফিকুল ইসলাম মিঠু, ক্লাব পরিচালক মোছাঃ জেবুন্নেছা জেবিন, ক্লাব পরিচালক মাহামুদ এলাহী বিপ্লব, ক্লাব পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম বুলু, ক্লাব পরিচালক মোঃ জাকারিয়া ইসলাম, লায়ন জেসমিন আক্তার, জলঢাকা লায়ন্স ক্লাবের সভাপতি মোছাঃ সুমাইয়া সার্থক, লায়ন্ম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ রংপুর সেন্ট্রাল এর লিও নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Friday, 9th October, 2026
28th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:38 AM
সূর্যোদয়6:53 AM
যোহর12:46 PM
আসর4:08 PM
মাগরিব6:38 PM
ইশা7:53 PM