জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় বুধবার (৭ অক্টোবর) কোতয়ালী থানাধীন কাচারী বাজারসহ রংপুর জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও বদরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে মোট ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল চুরি মামলায় জড়িত থাকার অভিযোগে মোস্তাফিজুর রহমান (২৮), হুমায়ুন কবীর ওরফে রাব্বী (১৯), ওবায়দুল হক (৩৪) ও রমজান আলী (১৯)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আরপিএমপি জানিয়েছে, অপরাধ দমন, চোরাই মালামাল উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-08_20-51-29-959.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-08_18-50-51-228.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-08_00-24-32-637.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-08_00-18-20-065.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-07_19-50-36-026.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-07_19-22-44-285.jpg)








