সর্বশেষ
সর্বশেষ

Day: January 9, 2023

রংপুর জেলা সিভিল সার্জন কতৃক নিয়োজিত আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর জেলা সিভিল সার্জন কতৃক আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মচারীদের চাকুরী পুর্নবহালের দাবিতে মানববন্ধন । রবিবার সকাল ১১টার নগরীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মসিউর রহমান, হারাগাছ হাসপতালের কর্মচারী আরিফ মন্ডল, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মোছাঃ ফাতেমা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য বলেন অবিলম্বে আমাদের কর্মচারীদের চাকুরী পুর্নবহালের দাবি মেনে না নিলে বৃহত্তম আন্দোলন ও কর্মসূচী গ্রহন করা হবে।

Read More »

রংপুর জেলা প্রশাসকের কাছে প্রিমিয়ার ক্রিকেট লীগের জন্য স্পন্সার চেক হস্তান্তর

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর জেলা প্রশাসকের কাছে রংপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের জন্য স্পন্সার চেক হস্তান্তর করা হয়। রবিবার বেলা ১২টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের কাছে প্রিমিয়ার ক্রিকেট লীগ সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য তিনলক্ষ টাকার স্পন্সার চেক হস্তান্তর করেন মহুবর রহমান পার্টিকেল মিলস (পিভিটি) লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ রেজওয়ানুল করিম। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য জাভেদ হাসান, রুবায়েত হোসেন খান, শামীম খান মিসকিন, মেহেদী হাসান সিদ্দিকী রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম জানান, আগামী ফেব্রুয়ারী মাসে রংপুরে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লীগ । রংপুরে খেলা গুলোতে স্পন্সার না থাকলে খেলা পরিচালনা করা খুবেই কস্টকর হয়ে পরে। মহুবর রহমান পার্টিকেল মিলস (পিভিটি) লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ রেজওয়ানুল করিম প্রিমিয়ার ক্রিকেট লীগের জন্য আমাদের তিন লক্ষটাকা স্পনসার করেছেন। এভাবে রংপুরের সব প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে আমাদের পক্ষে খেলা পরিচালনা করা খুবেই সহ হবে।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল গত ২৮ ডিসেম্বর রংপুর কর অঞ্চলের আয়োজনে সেরা ও দীর্ঘ মেয়াদী করদাতার সম্মাননা পদক প্রাপ্ত হন। এ উপলক্ষে (৭ জানুয়ারী) শনিবার রাতে নগরীর দেওয়ান বাড়ি রোডস্থ বাজুস রংপুর জেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে বাজুস রংপুর জেলা শাখার সভাপতি ও মর্ডান জুয়েলার্সের প্রোপাইটর মোঃ এনামুল হক সোহেলকে সম্মাননা স্মারক প্রদান করেন বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু। এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সিঃ সহ সভাপতি আলহাজ্ব মোঃ আবু জাফর লিটন, সহ সভাপতি আলমগীর হোসেন বাদশা, আলহাজ্ব আব্দুল হালিম বুলু, সাঈদ আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ আরেফুল হক লাইজু, কোষাধক্ষ শাহীন, কার্য নির্বাহী সদস্য নুর ইসলাম বাবু, শাহীন উদ্দিন বকসী, আবু হান্নান, রবিউল ইসলাম প্রমুখ।

Read More »