জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল গত ২৮ ডিসেম্বর রংপুর কর অঞ্চলের আয়োজনে সেরা ও দীর্ঘ মেয়াদী করদাতার সম্মাননা পদক প্রাপ্ত হন।
এ উপলক্ষে (৭ জানুয়ারী) শনিবার রাতে নগরীর দেওয়ান বাড়ি রোডস্থ বাজুস রংপুর জেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে বাজুস রংপুর জেলা শাখার সভাপতি ও মর্ডান জুয়েলার্সের প্রোপাইটর মোঃ এনামুল হক সোহেলকে সম্মাননা স্মারক প্রদান করেন বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু। এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সিঃ সহ সভাপতি আলহাজ্ব মোঃ আবু জাফর লিটন, সহ সভাপতি আলমগীর হোসেন বাদশা, আলহাজ্ব আব্দুল হালিম বুলু, সাঈদ আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ আরেফুল হক লাইজু, কোষাধক্ষ শাহীন, কার্য নির্বাহী সদস্য নুর ইসলাম বাবু, শাহীন উদ্দিন বকসী, আবু হান্নান, রবিউল ইসলাম প্রমুখ।
















