জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুর জেলা সিভিল সার্জন কতৃক আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মচারীদের চাকুরী পুর্নবহালের দাবিতে মানববন্ধন । রবিবার সকাল ১১টার নগরীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মসিউর রহমান, হারাগাছ হাসপতালের কর্মচারী আরিফ মন্ডল, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মোছাঃ ফাতেমা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য বলেন অবিলম্বে আমাদের কর্মচারীদের চাকুরী পুর্নবহালের দাবি মেনে না নিলে বৃহত্তম আন্দোলন ও কর্মসূচী গ্রহন করা হবে।














