সর্বশেষ
সর্বশেষ

Day: January 12, 2023

সাংবাদিকদের নামে মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রংপুরের সাংবাদিক নেতৃবৃন্দ। একই সঙ্গে রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের বিরুদ্ধে অর্থ আতœসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকসহ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সাংবাদিক সমাজ রংপুরের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দশটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, দৈনিক পরিবেশের প্রকাশক ও সম্পাদক একেএম ফজলুল হক, এটিএন বাংলার রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংবাদের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিক, রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রহমত উল্লাহ অপু, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইভান চৌধুরী, ঢাকা পোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন, নীলফামারী জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, বেরোবি প্রতিবেদক শিপন তালুকদার প্রমুখ। এ সময় বক্তারাঅবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে সরকারি অর্থ আতœসাতের অভিযোগ উঠেছে, সেই ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন মামলা করে প্রমাণ করেছে গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। আমরা মনে করেছিঅর্থ আত্মসাতের সংবাদের প্রকাশের পর দুদক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ প্রশাসন চেয়ারম্যান বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিবে, কিন্তু আজ উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করেছে ওই চেয়ারম্যান। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে রংপুরে মানববন্ধন চলাকালে বেলা সাড়ে এগারোটার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করেন গাইবান্ধার সাংবাদিক সমাজ। আগামী রোববার সকাল ১১টা থেকে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ের সামনে আধাবেলা সাংবাদিকদের প্রতীকী গণঅনশনসহ কলম-ক্যামেরা বিরতির কর্মসূচিও রয়েছে।

Read More »

রংপুরে সাবেক জেলা ছাত্রলীগ নেতা রনি’র শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে রংপুররের ৫০০জন অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল১০টায় নগরীর বঙ্গবন্ধু চত্বরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া। এ সময় উপস্থিত ছিলেণ রংপুর জেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে দি ফেডারেশন অফ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় রংপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠানের কর্মরত ৩০০ জন নাইট গার্ডদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর সেন্টাল রোড রোকেয়া মোড়ে অবস্থিত কার্যালয়ে অসহায় নাইট গার্ডদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন। এ সময় উপস্থিত রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, আলী আহমেদ চাদ, পরিচালক মোঃ আসলাম, সাব্বির আহমেদ, নুরুল ইসলাম পটু, রুবায়েত হোসেন খান, মোছা ঃ শাহানাজ বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে আদালতের রায়ে পৈতৃক জমি ফিরে পেলো একটি অসহায় পরিবার

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে দির্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে পৈতৃক জমি ফিরে পেলো একটি অসহায় পরিবার। মামলা সুত্রে জানা যায়, গত ৬/১১/২০২২ ইং তারিখে সহকারী জজ আদালত বদরগঞ্জ রংপুরের বাদী পক্ষ ৬২ রেকডিয় মালিক মোঃ আমির উদ্দিন গং এর মোকাদ্দমা নং অন্য- ১২৬/৭, এর রায় ও ডিগ্রি প্রদান করেন সহকারী জজ মতিউর রহমান। রায়ের লিখিত আদেশে বলা হয়, নালিশী উক্ত দাগগুলো হতে ৭৭ শতক জমি বাবদ বাদীগনের অনুকুলে সাহাম বন্টনের প্রাথমিক ডিগ্রি হলো। পক্ষ গনকে আগামী ৬০ দিনের মধ্যে আপোষে সাহাম প্রাপ্ত অংশ বন্টন নেওয়ার নির্দেশ প্রদান করা হলো। পক্ষদের দখল ও নালিশী জমির মুল্য বিবেচনায় সীমানা নির্ধারণপুর্বক দখল বুঝিয়া নিতে পারিবেন। এরেই প্রেক্ষিতে বাদী পক্ষ আমির উদ্দিন গং গত ১১ জানুয়ারী বুধবার সাকেল নগরীর সাতগাড়া মিস্ত্রি পাড়া এলাকায় উক্ত পৈতৃক সম্পত্তিতে সাইবোর্ড লাগান ও টিনের ঘর তুলেন । এ বিষয়ে বাদী পক্ষ আমির উদ্দিন গং এর ওয়ারিশ মোঃ রাশেদ মিয়া জানান, আমাদের পৈতিৃক সম্পত্তি বেদখল হওয়ায় বিগত ২০০৫ সালে রংপুর আদালতে সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে মামলা করি। দির্ঘ ১৭ বছর পর গত ৬/১১/২০২২ ইং তারিখে সহকারী জজ আদালত বদরগঞ্জ রংপুরের রায়ে আমরা বিভিন্ন দাগে ৭৭ শতক জমি ফিরে পেয়েছি। দাগগুলো হচ্ছে, রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সাতগাড়া মৌজার জেএল নং ৯৪, সিএস খতিয়ান নং ৪২৭, দাগ নং ১৪০৮ জমির ২১ শতকের মধ্যে ১০.৫ শতক, দাগ নং ১৪২৯ জমির ১৮ শতকের মধ্যে ৯ শতক, দাগ নং ১৩৬৫ জমি ২৪ শতকের মধ্যে ১২ শতক, দাগ নং ১৩৫৮, ১৩৬০ জমি ২১ শতকের মধ্যে ১০.৫ শতক, দাগ নং ১৪০৮ জমি ২১ শতকের মধ্যে ১০.৫ শতক। এ বিষয়ে বিবাদী পক্ষের ওয়ারিশ মোঃ সাফিয়ার রহমান জানান, আদালতের উক্ত রায়ের প্রেক্ষিতে আমরা আপিল করেছি। আপিলে যদি রায় পায় তাহলে আমরা জমি ছেড়ে দিব।

Read More »

বিএনপির বিভাগীয় গণ অবস্থানের বিরুদ্ধে সতর্ক অবস্থায় থেকে অবস্থান নিয়েছেন রংপুর মহানগর আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ বিএনপির বিভাগীয় গণ অবস্থানের বিরুদ্ধে সতর্ক অবস্থায় থেকে অবস্থান নিয়েছেন রংপুর মহানগর আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার(১১ জানুয়ারী) সকাল ১১ টা থেকে নগরীর বঙ্গবন্ধু চত্বরে তারা অবস্থান নেন। অবস্থান কর্মসূচীতে রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক সহ-সিঃ সহ সভাপতি কাওছার রাশেদ খান শরিফ, এডভোকেট দিলশাদ মুকুল নবী উল্লাহ পান্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশিদ, নিধুরাম অধিকারী, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর মহিলালীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বর্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে রংপুর জেলা ছাত্রলীগ নগরীর জাহাজ কোম্পানী মোড় এলাকায় বাটারগলির সামনে অবস্থান নেন। তারা নেতাকর্মী নিয়ে সেখানে সতর্ক অবস্থান নেন। জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, আমরা ছাত্রলীগেরনেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছি। বিএনপির যদি কোন সমস্যা তৈরী করার চেষ্টা করে ছাত্রলীগ প্রতিহত করার মতো সামর্থ রাখে। সেই লক্ষ নিয়েই আমরাঅবস্থান করছি। রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম জানান, বিএনপি অবস্থান কর্মসূচী পালন করছেন, তাতে আমাদের বাধা নাই, তবে তারা যদি অবস্থান কর্মসূচীর নামে রংপুরবাসীর কোন ক্ষতি সাধনের চেষ্টা করে তাহলে রংপুরমহানগর আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।

Read More »

ভোটের অধিকার আদায় করে ঘরে ফিরবে বিএনপি…..ইকবাল হাসান মাহমুদ টুকু

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ যে কোন মুল্যে জনগণের ভোটের অধিকার আদায় করে ঘরে ফিরবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরো বলেন, সকাল বিকেল আওয়ামীলীগ যা বলে তার জবাব দেয়ার রাজনৈতিক রুচি আমাদের নেই। ওরা বলে থাকে, বিএনপি নাই, বিএনপি নাই, বিএনপি নাকি হারিয়ে গেছে। বিএনপি কী আদৌ হারিয়ে গেছে, বিএনপি এ দেশের জনগণের জন্য যা করছে তা কি হারিয়ে যাওয়ার লক্ষণ। বরং ওরাই (আওয়ামীলীগ) হারিয়ে গেছে। মাঠে তো এখন বিএনপি। জনগণের অধিকার আদায়ে বিএনপি সক্রিয় আছে, আগামীতেও থাকবে। বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে রংপুর বিভাগীয় গণ অবস্থান কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সাংবাদিকদের এসব বলেন। বুধবার( ১১ জানুয়ারি) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির রংপুর বিভাগের আয়োজনে এ গণ অবস্থান কর্মসুচী পালিত হয়। গণ অবস্থান কর্মসুচীতে রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপির চেয়ারপার্সনের সাবেক বিশেষ সহকারী এম এ জলিলসহ জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণ অবস্থান কর্মসুচীতে রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর সিটি কর্পোরেশন, জেলার ৮ থানার বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে সকাল ১১ টার পর থেকেই গণ অবস্থান কর্মসুচীতে অংশ নেয়ার জন্য রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। বিএনপির এ বিভাগীয় গণ অবস্থান কর্মসুচী গ্রান্ড হোটেল মোড়ের ডানদিকে জীবন বীমা এবং বামে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার একপাশে চট বিছিয়ে তারা অবস্থান নেন। এসময় রংপুর নগরীর বিভিন্ন সড়কে তীব্র জানযটের সৃষ্টি হয়।

Read More »

রংপুরে জাতীয় শ্রমিক পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর জেলা ও মহানগর জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে পাগলাপীর আঞ্চলিক শাখা কমিটি গঠন উপলক্ষে নির্বাচন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা নগরীর সেন্টাল রোডস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আলোচনা সভায় রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ রাজু আহমেদ রাজু , বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টি সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টু, জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, মহানগর জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর জাতীয় অটো শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, মহানগর জাতীয় অটো শ্রমিক পার্টির সভাপতি মোঃ তছলিম হোসেন প্রধান উচ্ছল, সিনিয়র সভাপতি মোঃ এনামুল কবির সমাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, সহ সভাপতি মোঃ হারেজ, দপ্তর সম্পাদক মোঃ শাহিনুর, সড়ক সম্পাদক মোঃ আনিছুর, মোঃ নুরু, মোঃ খোকন মিয়া সহ প্রস্তাবিত জেলা জাতীয় অটো শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন, পাগলাপীর আঞ্চলিক কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নুর মোহাম্মদ সহ পাগলাপীর আঞ্চলিক কমিটির সাবেক নেতৃবৃন্দ সহ আরো অনেকে। উক্ত আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী ১৫ জানুয়ারি পাগলাপীর আঞ্চলিক কমিটি গঠনের লক্ষে শ্রমিকদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Read More »

রংপুরে সুমাইয়া (রাঃ) মহিলা মাদরাসায় শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীনের সহযোগিতায় নগরীর তাঁতীপাড়ায় সুমাইয়া (রাঃ) মহিলা মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) দুপুরে সুমাইয়া (রাঃ) মহিলা মাদরাসা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সুমাইয়া (রাঃ) মহিলা মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এর সভাপতিত্বে কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথি রংপুর জেলা সেটেলমেন্ট চার্জ অফিসার মামুনুর রশীদ, রংপুর মহানগর আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এজাজ মাহমুদ, সুমাইয়া (রাঃ) মহিলা মাদরাসা কমিটির সহ সভাপতি আলহাজ্ব আজাদ রহমান তালুকদার প্রমূখ। এসময় ২০০জন এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল দেওয়া হয়।

Read More »