জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
বিএনপির বিভাগীয় গণ অবস্থানের বিরুদ্ধে সতর্ক অবস্থায় থেকে অবস্থান নিয়েছেন রংপুর মহানগর আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার(১১ জানুয়ারী) সকাল ১১ টা থেকে নগরীর বঙ্গবন্ধু চত্বরে তারা অবস্থান নেন। অবস্থান কর্মসূচীতে রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক সহ-সিঃ সহ সভাপতি কাওছার রাশেদ খান শরিফ, এডভোকেট দিলশাদ মুকুল নবী উল্লাহ পান্না,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশিদ, নিধুরাম অধিকারী, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর মহিলালীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বর্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে রংপুর জেলা ছাত্রলীগ নগরীর জাহাজ কোম্পানী মোড় এলাকায় বাটারগলির সামনে অবস্থান নেন। তারা নেতাকর্মী নিয়ে সেখানে সতর্ক অবস্থান নেন। জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, আমরা ছাত্রলীগেরনেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছি।
বিএনপির যদি কোন সমস্যা তৈরী করার চেষ্টা করে ছাত্রলীগ প্রতিহত করার মতো সামর্থ রাখে। সেই লক্ষ নিয়েই আমরাঅবস্থান করছি। রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম জানান, বিএনপি অবস্থান কর্মসূচী পালন করছেন, তাতে আমাদের বাধা নাই, তবে তারা যদি অবস্থান কর্মসূচীর নামে রংপুরবাসীর কোন ক্ষতি সাধনের চেষ্টা করে তাহলে রংপুরমহানগর আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।














