সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ভোটের অধিকার আদায় করে ঘরে ফিরবে বিএনপি…..ইকবাল হাসান মাহমুদ টুকু

ভোটের অধিকার আদায় করে ঘরে ফিরবে বিএনপি…..ইকবাল হাসান মাহমুদ টুকু

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

যে কোন মুল্যে জনগণের ভোটের অধিকার আদায় করে ঘরে ফিরবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরো বলেন, সকাল বিকেল আওয়ামীলীগ যা বলে তার জবাব দেয়ার রাজনৈতিক রুচি আমাদের নেই। ওরা বলে থাকে, বিএনপি নাই, বিএনপি নাই, বিএনপি নাকি হারিয়ে গেছে। বিএনপি কী আদৌ হারিয়ে গেছে, বিএনপি এ দেশের জনগণের জন্য যা করছে তা কি হারিয়ে যাওয়ার লক্ষণ।

বরং ওরাই (আওয়ামীলীগ) হারিয়ে গেছে। মাঠে তো এখন বিএনপি। জনগণের অধিকার আদায়ে বিএনপি সক্রিয় আছে, আগামীতেও থাকবে। বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে রংপুর বিভাগীয় গণ অবস্থান কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সাংবাদিকদের এসব বলেন। বুধবার( ১১ জানুয়ারি) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির রংপুর বিভাগের আয়োজনে এ গণ অবস্থান কর্মসুচী পালিত হয়।

গণ অবস্থান কর্মসুচীতে রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপির চেয়ারপার্সনের সাবেক বিশেষ সহকারী এম এ জলিলসহ জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণ অবস্থান কর্মসুচীতে রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর সিটি কর্পোরেশন, জেলার ৮ থানার বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে সকাল ১১ টার পর থেকেই গণ অবস্থান কর্মসুচীতে অংশ নেয়ার জন্য রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন।

বিএনপির এ বিভাগীয় গণ অবস্থান কর্মসুচী গ্রান্ড হোটেল মোড়ের ডানদিকে জীবন বীমা এবং বামে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার একপাশে চট বিছিয়ে তারা অবস্থান নেন। এসময় রংপুর নগরীর বিভিন্ন সড়কে তীব্র জানযটের সৃষ্টি হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM