জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুর জেলা ও মহানগর জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে পাগলাপীর আঞ্চলিক শাখা কমিটি গঠন উপলক্ষে নির্বাচন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা নগরীর সেন্টাল রোডস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আলোচনা সভায় রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ রাজু আহমেদ রাজু ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টি সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টু, জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, মহানগর জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর জাতীয় অটো শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, মহানগর জাতীয় অটো শ্রমিক পার্টির সভাপতি মোঃ তছলিম হোসেন প্রধান উচ্ছল, সিনিয়র সভাপতি মোঃ এনামুল কবির সমাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, সহ সভাপতি মোঃ হারেজ,
দপ্তর সম্পাদক মোঃ শাহিনুর, সড়ক সম্পাদক মোঃ আনিছুর, মোঃ নুরু, মোঃ খোকন মিয়া সহ প্রস্তাবিত জেলা জাতীয় অটো শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন, পাগলাপীর আঞ্চলিক কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নুর মোহাম্মদ সহ পাগলাপীর আঞ্চলিক কমিটির সাবেক নেতৃবৃন্দ সহ আরো অনেকে। উক্ত আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী ১৫ জানুয়ারি পাগলাপীর আঞ্চলিক কমিটি গঠনের লক্ষে শ্রমিকদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
















