সর্বশেষ
সর্বশেষ

Day: January 17, 2023

রংপুরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর জেলা ও মহানগর শাখার নেতা-কর্মিদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর জেলা ও মহানগর শাখার নব গঠিত কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী শাহ আলম সরকার। তিনি বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আমরা মৎস্যজীবী লীগের নেতা কর্মিরা ঐক্যবদ্ধ হয়ে দির্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। গত ০৭/১০/২২ ইং শুক্রবার রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা নতুন কমিটির ঘোষনা না দিয়ে বলেন আমরা ঢাকায় গিয়ে কমিটি ঘোষনা করব। এরপর গত ০২/০১/২৩ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ রুবেল বাদশা আমাদেরকে কমিটি দেওয়ার কথা বলে ঢাকা কেন্দ্রীয় অফিসে ডাকেন। সেই মোতাবেক গত ৪ জানুয়ারী সভাপতি প্রার্থী তারিকুজ্জামানের নেতৃত্বে রংপুরের ৮ উপজেলা ও পৌর সভার সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে নিয়ে মাইক্রোবাসে ঢাকা কেন্দ্রীয় অফিসে যাই। সেখানে কেন্দ্রীয় সেক্রেটারী লায়ন শেখ আজগার নস্কর আমাদেরকে কমিটি না দিয়ে তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর জেলা শাখার সভাপতি পদে কৃষিবিদ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক পদে সূধীর চন্দ্র জীবনের নাম ঘোষনা করেন। এই ঘোষনা শুনে রংপুরে ৮ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিবাদ জানয়ে বলেন, আমরা এই কমিটি মানিনা, যারা এই সম্মেলনের প্রার্থী ছিলোনা তাদেরকে কিভাবে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বানানো হয়। তাই আমদের দাবি এই জেলা কমিটি বাতিল করে ত্যাগী নিষ্ঠাবান কর্মিদের মুল্যায়ন করা হউক। তা নাহলে আমরা আইনগত ব্যাবস্থা গ্রহন করতে বাধ্য হবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর জেলা শাখার সভাপতি প্রার্থী তারিকুজ্জামান, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর মহানগর শাখার সভাপতি প্রার্থী কামরুল হাসনা , সাধারণ সম্পাদক প্রার্থী শাহ আলম, ফিরোজ আহমেদ , মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে তিনদিনব্যাপী চারুকলা প্রদর্শনীর উদ্বোধন

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ চুয়ান্নজন বিভিন্ন বয়সের চারু শিল্পীর আকাঁ ছবি নিয়ে রংপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী শিশু কিশোর চারুকলা প্রদর্শনী। মঙ্গলবার(১৭ জানুয়ারী) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে মখঅবয়ব এঁকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই চারুকলা শিল্পীদের শিল্প সময়ের কথা বলে, আগামীর কথা বলে। এই শিল্পের মাধ্যমে শিশুরা তাদের ভিতরে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। তারা বর্তমান সময়কে জানবে। তারা মানবিক হবে। আজকের শিশুরা অনেক কিছু শিখবে, জানবে। এই জানা ও শেখার জ্ঞান দিয়ে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এজন্য আমাদের অভিভাবকদের সকলের উচিত শিশুদের সৃজনশীল কর্মকান্ডের সাথে থাকা। তাহলে শিশুরা মোবাইল ফোনে কুফল থেকে দুরে থাকবে এবং আগামীর জন্য তৈরী হবে। শিশু কিশোরদের চারুকলা প্রদর্শনীর সাথে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে আগামীতে বলে আশ^াস দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগি অধ্যাপক আজহার আলী দুলাল, সংগঠক আরিফুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রাজনৈতিক সামাজিক সংগঠক এডভোকে পলাশ কান্তি নাগ, সাংবাদিক ও সাহিত্য সংগঠক রেজাউল করিম জীবনসহ অন্যান্য অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিনদিনব্যাপী শিশু কিশোর চারুকলা প্রদর্শনীর আয়োজক সংগঠন চারুকলা রংপুরের প্রতিষ্ঠাতা শিল্পী আহসান আহমেদ। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে অতিথিরা ঘুরে ঘুরে প্রদর্শনী দেখেন। শিল্পী মকসুদার রহমান মুকুলের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে তিনদিনব্যাপী শিশু কিশোর চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

Read More »

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন নব-নির্বাচিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধণ রায়

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ আওয়ামীলীগ পশুরাম মেট্রোপলিটন থানার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের তৃতীয় বারের মত নির্বাচিত সফল কাউন্সিলর শ্রী হারাধণ রায় হারার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কয়েক শত নেতা-কর্মী এবং ৪নং ওয়ার্ডবাসিকে সাথে নিয়ে তিনি নগরীর ডিসির মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পশুরাম মেট্রোপলিটন থানার সহ-সভাপতি মনোয়ার হোসেন লেবু, আসাদুজ্জামান আসাদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলঅগের সহ-সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডাঃ নুর আলম, সমাজ সেবক আনোয়ার হোসেন, বিকাশ চন্দ্র বিরু, কামরুজ্জামান, মোতাহার হোসেন, মোজা মিয়া, আলতাফ হোসেন, মুকুল সরকার ও বিকাশ রায়। এর আগে একটি বণার্ঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসির মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে এসে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের তৃতীয় বারের মত নির্বাচিত সফল কাউন্সিলর শ্রী হারাধণ রায় হারা।

Read More »

রংপুরের প্রয়াত মুক্তিযোদ্ধাদের অসহায়-দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরের প্রয়াত মুক্তিযোদ্ধাদের অসহায়-দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখা ও বিউটিফুল রংপুর এর উদ্যোগে রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রংপুরের ৩ শতাধিক প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখার সভাপতি অজয় সরকার দুলু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিউটিফুল রংপুরের পক্ষে সহ-প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন, রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির, সাংগঠনিক সম্পাদক দিবেন্দ্র নাথ শিবু, খন্দকার মাহমুদ এলাহী, প্রকাশ দাস পিন্টু প্রমুখ।

Read More »