জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর জেলা ও মহানগর শাখার নেতা-কর্মিদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর জেলা ও মহানগর শাখার নব গঠিত কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী শাহ আলম সরকার। তিনি বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আমরা মৎস্যজীবী লীগের নেতা কর্মিরা ঐক্যবদ্ধ হয়ে দির্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি।
গত ০৭/১০/২২ ইং শুক্রবার রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা নতুন কমিটির ঘোষনা না দিয়ে বলেন আমরা ঢাকায় গিয়ে কমিটি ঘোষনা করব। এরপর গত ০২/০১/২৩ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ রুবেল বাদশা আমাদেরকে কমিটি দেওয়ার কথা বলে ঢাকা কেন্দ্রীয় অফিসে ডাকেন। সেই মোতাবেক গত ৪ জানুয়ারী সভাপতি প্রার্থী তারিকুজ্জামানের নেতৃত্বে রংপুরের ৮ উপজেলা ও পৌর সভার সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে নিয়ে মাইক্রোবাসে ঢাকা কেন্দ্রীয় অফিসে যাই। সেখানে কেন্দ্রীয় সেক্রেটারী লায়ন শেখ আজগার নস্কর আমাদেরকে কমিটি না দিয়ে তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর জেলা শাখার সভাপতি পদে কৃষিবিদ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক পদে সূধীর চন্দ্র জীবনের নাম ঘোষনা করেন।
এই ঘোষনা শুনে রংপুরে ৮ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিবাদ জানয়ে বলেন, আমরা এই কমিটি মানিনা, যারা এই সম্মেলনের প্রার্থী ছিলোনা তাদেরকে কিভাবে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বানানো হয়। তাই আমদের দাবি এই জেলা কমিটি বাতিল করে ত্যাগী নিষ্ঠাবান কর্মিদের মুল্যায়ন করা হউক। তা নাহলে আমরা আইনগত ব্যাবস্থা গ্রহন করতে বাধ্য হবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর জেলা শাখার সভাপতি প্রার্থী তারিকুজ্জামান, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রংপুর মহানগর শাখার সভাপতি প্রার্থী কামরুল হাসনা , সাধারণ সম্পাদক প্রার্থী শাহ আলম, ফিরোজ আহমেদ , মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















