জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুরের প্রয়াত মুক্তিযোদ্ধাদের অসহায়-দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখা ও বিউটিফুল রংপুর এর উদ্যোগে রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রংপুরের ৩ শতাধিক প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখার সভাপতি অজয় সরকার দুলু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিউটিফুল রংপুরের পক্ষে সহ-প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন, রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির, সাংগঠনিক সম্পাদক দিবেন্দ্র নাথ শিবু, খন্দকার মাহমুদ এলাহী, প্রকাশ দাস পিন্টু প্রমুখ।
















