সর্বশেষ
সর্বশেষ

Day: February 9, 2023

রংপুরে ২১ নং ওয়ার্ড আ’লীগের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এবং রংপুর মহানগর আওয়ামীলীগ ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রসিকের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কায়সার রাশেদ খান শরীফ, ওবায়দুর রহমান ময়না, রায়হান আহমেদ মানিক, নাজমুল করিম ডলার, সাইফুল ইসলাম, এ্যাড. বিভুতি ভুষন সুমন, জাহেদুল ইসলাম শামীম, আব্দুল গনি দুলাল, রফিকুল ইসলাম সঞ্জু, রোস্তম আলী, মহিলা নেত্রী শাহানাজ বেগম লাভলী, নাজনিন রহমান, ফেরদৌসী জেসমিন মালা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম।

Read More »

রংপুরে নবনির্বাচিতদের নিউ শালবন এলাকাবাসীর সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নবনির্বাচিতদের ২৫ নং ওয়ার্ড নিউ শালবন এলাকাবাসীর পক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার রাতে নিউ শালবন মন্ডলের দোকান সংলগ্ন মাঠে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু ও ৫ম বারের নির্বাচিত রসিক কাউন্সিলর নুরুন্নবী ফুলুকে এলাকাবাসী সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকলিমা খন্দকার। রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক রিয়াজুল হক নান্নু, সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, শালবন জালালিয়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম সিরাজী, আয়োজক কমিটির সদস্য রেজওয়ানুল বারী রিজু, নুরুন্নবী মন্ডল, এহসানুল কবীর, জিকরুল হাসান, মালা প্রমুখ। এর আগে এলাকার ক্ষুদে শিশুরা অতিথিদের ফুল ও ব্যাজ পরিয়ে দেন। পরে স্থানীয় এলাকাবাসী নবনির্বাচিতদের সংবর্ধিত করেন।

Read More »

রংপুরে ধর্ষনের পর প্রেমিকাসহ ২ বোনকে হত্যার অভিযোগে যুবকের মৃত্যুদন্ড

জালাল উদ্দিন/হ্যা লিগ্যা ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীতে ধর্ষনের পর প্রেমিকাসহ ২ বোনকে হত্যার মামলায় মাহফুজার রহমান রিফাত (২২) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় অপর আসামি মাহফুজার রহমান রিফাতের সহযোগী আরিফুল ইসলাম আরিফের (২৭) সাত বছরের কারাদন্ড দেন আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মাহফুজার রহমান রিফাত রংপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডেও বাবুখা মধ্যপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে এবং সহযোগী আরিফুল ইসলাম আরিফ রংপুর সদর উপজেলার শাহাবাজপুর কলার খামার এলাকার মহুবুল ইসলামের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাতে বাড়িতে কেউ না থাকায় নগরীর মধ্যগণেশপুর এলাকার মমিনুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার মীম তার চাচাতো বোন জান্নাতুল মাওয়াকে থাকার জন্য বাড়িতে নিয়ে আসেন। প্রেমের সম্পর্ক থাকায় ওই রাতেই সুমাইয়া আক্তার মীমের বাড়িতে যান প্রেমিক মাহফুজার রহমান রিফাত। এ সময় মীমের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় রিফাতের। পরে কথা কাটা-কাটির জেরে তাকে হত্যা করেন রিফাত। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ঘরের সিলিং ফ্যানে ওড়না দিয়ে মরদেহ ঝুলিয়ে রাখেন। কিন্তু ওই সময়ে ঘরে থাকা মীমের চাচাতো বোন জান্নাতুল মাওয়্া ঘটনা টের পেলে তাকেও শ্বাসরোধে হত্যার পর মরদেহ মেঝেতে ফেলে পালিয়ে যান রিফাত। ঘটনার পরের দিন ১৮ সেপ্টেম্বর দুই বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মীমের বাবা মমিনুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় ২০ সেপ্টেম্বর রিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। রিফাত আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে দায় স্বীকার করেন। তদন্ত শেষে রিফাত ও আরিফের বিরুদ্ধে ২০২১ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মজনু মিয়া ও আল-আমিন। ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার বিচারক এই রায় দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট খন্দকার রফিক হাসনাইন সাংবাদিকদের বলেন, মাহফুজার রহমান রিফাতের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদন্ড এবং অপর আসামি আরিফুল ইসলাম ওরফে আরিফ মামলার আলামত নিজ দখলে রেখে ও প্রধান আসামিকে আলামত গোপনে সহযোগিতার অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে সাত বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া আরিফকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেন।

Read More »

স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের ৯৬ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন

স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের ৯৬ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ : কর্ণফুলি নদীর তলদেশে নির্মাণাধীন স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ বর্তমানে প্রায় ৯৬ শতাংশ সম্পন্ন হয়েছে। টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ আজ বলেন, ‘কর্ণফুলী নদীর তলদেশে টানেলের নির্মাণ কাজ ৯৬ শতাংশ শেষ হয়েছে। যান্ত্রিক স্থাপনার কাজ এখনো চলছে। এরই মধ্যে এপ্রোচ রোড নির্মাণের কাজও শেষ হয়েছে।’ তিনি বলেন, ক্রস প্যাসেজ ও টানেল সম্পর্কিত টোল প্লাজার নির্মাণ কাজও প্রায় শেষের দিকে রয়েছে। ‘টানেলের যান্ত্রিক, বৈদ্যুতিক ও সিভিল ওয়ার্ক চলছে এবং অন্যান্য আনুষঙ্গিক কাজও শেষ পর্যায়ে রয়েছে’- জানিয়ে রশিদ আশা প্রকাশ করেন, টানেলের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। প্রকল্পের বিবরণ অনুসারে, নির্মাণাধীন টানেলের দৈর্ঘ্য হবে ৩ দশমিক ৪০ কিলোমিটার। এছাড়া, ৫ দশমিক ৩৫ কিলোমিটারের একটি অ্যাপ্রোচ রোডের পাশাপাশি একটি ৭২৭ মিটার ওভার ব্রিজ রয়েছে, যার মাধ্যমে মূল শহর, বন্দর এবং নদীর পশ্চিম দিককে এর পূর্ব দিকের সঙ্গে সংযুক্ত করবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম টানেল টিউবের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে। টানেলটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়েকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাথে সংযুক্ত করবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ৪০ কিলোমিটার কমিয়ে দেবে। প্রকল্পের বিবরণ অনুযায়ী, এই টানেল দিয়ে যানবাহন ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে চলবে। বঙ্গবন্ধু টানেল ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে টানেল প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। চীনের এক্সিম ব্যাংক ৫ হাজার ৯১৩ কোটি টাকা ঋণ দিচ্ছে এবং বাকি অর্থ দিচ্ছে বাংলাদেশ সরকার। চীনের এক্সিম ব্যাংক দুই শতাংশ হারে সুদে এই ঋণ দিয়েছে । নদীর নিচ দিয়ে এই ধরণের টানেল দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম। প্রকল্পের বাকি ৪ শতাংশ কাজ শেষ করতে ব্যাপক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রকল্পে শ্রমিকদের পাশাপাশি দেশি-বিদেশি প্রকৌশলীরা সম্পৃক্ত রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বন্দরনগরীকে চীনের সাংহাই নগরীর মতো ‘ওয়ান সিটি, টু টাউন’ মডেলে পরিণত করতে দক্ষিণ চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করতে কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ২০১৫ সালের নভেম্বরে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে মাল্টি-লেন রোড টানেল প্রকল্পটি অনুমোদন করে এবং প্রকল্পের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে খরচ বাড়িয়ে ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা করা হয় এবং প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ সংশোধিত বাজেটে, প্রকল্পের মেয়াদ ৩০ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং ব্যয় ১৬৪ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। টানেল নির্মাণের আগে ২০১৩ সালে পরিচালিত জরিপ অনুসারে, বছরে ৬.৩ মিলিয়ন যানবাহন এই টানেল দিয়ে চলাচল করতে পারবে। সে অনুযায়ী দিনে প্রায় ১৭ হাজার ২৬০টি গাড়ি চলতে পারবে। ২০২৫ সালের মধ্যে বঙ্গবন্ধু টানেল দিয়ে প্রতিদিন গড়ে ২৮ হাজার ৩০৫টি যানবাহন যাতায়াত করতে পারবে।

Read More »

‘ঘাটতির’ কথা স্বীকার তুর্কি নেতার ॥ মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে

‘ঘাটতির’ কথা স্বীকার তুর্কি নেতার ॥ মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : আন্তাকিয়া (তুরস্ক), ৯ ফেব্রুয়ারি, ২০২৩ : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতাসহ নানা বিষয়ে সরকারি কার্যক্রম নিয়ে সমালোচনার প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বুধবার ‘ঘাটতি’ থাকার কথা স্বীকার করেছেন। এদিকে সিরিয়া ও তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে সরকারি একটি সুত্র জানিয়েছে, সিরিয়ায় একই পরিবারের ২৫ জন মারা গেছেন। ভূমিকম্পে ধসে পড়া হাজার হাজার ভবনের নীচে অজ্ঞাত সংখ্যক লোক আটকা পড়ে আছে। হিমশীতল আবওহায়ার কারণে ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এছাড়া জীবিতরা খাদ্য ও আশ্রয়ের জন্যে হাহাকার করছে। কিছু ক্ষেত্রে স্বজনরা তাদের প্রিয়জনকে উদ্ধারে অসহায়ভাবে অপেক্ষা করছে। তুরস্কের হাতায়ে একজন কিন্ডারগার্টেন শিক্ষক বলেছেন, আমার বোন, ভগ্নিপতি ও তাদের সন্তান ধ্বংসস্তুপের নীচে পড়ে আছে। আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। কিন্তু তারা কোন সাড়াই দিচ্ছে না। আমরা সাহায্যের আশায় আছি। এখন ৪৮ ঘন্টা হয়ে গেছে। এদিকে ভূমিকম্পের মূল কেন্দ্র এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাহরামানমারস এলাকা পরিদর্শনে গিয়েছেন তুর্কি নেতা এরদোয়ান। তিনি সমস্যার কথা অপকটে স্বীকার করেছেন। তিনি বলেছেন, অবশ্যই, ঘাটতি রয়েছে। পরিস্থিতি স্পষ্ট। এ ধরনের দুর্যোগের জন্যে তো প্রস্তুত থাকা সম্ভব নয়। কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে বলা হয়েছে, সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে তুরস্কে ১২,৩১৯ জন এবং সিরিয়ায় ২,৯৯২ জন মারা গেছে। এ সংখ্যা দ্রুতই বাড়বে বলে বিশ্লেষকরা আশংকা করছেন। এদিকে সিরিয়া ও তুরস্কের জন্যে আন্তর্জাতিক ত্রাণ সরবরাহের লক্ষে ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলসে মার্চে দাতা সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। ইইউ প্রধান উরসালা ভন দার লিয়েন টুইটারে বলেছেন, আমরা এখন জীবন বাঁচাতে সময়ের বিরুদ্ধে একসাথে ছুটে যাচ্ছি। এ ধরনের ট্রাজেডিতে কাউকে এক ঘরে করে রাখা উচিত নয় বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ১৯৩৯ সালের পর তুরস্কে এবারের ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ। ওই সময়ে এরজিনকান প্রদেশে ভূমিকম্পে ৩৩ হাজার লোক মারা গিয়েছিল।

Read More »

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২৫তম বৈঠক অনুষ্ঠিত

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২৫তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৩        একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২৫তম বৈঠক কমিটির সভাপতি রাশেদ খান মেনন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।   বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, আরমা দত্ত,শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন।        বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগদান করেন।     বৈঠকে ২৪তম সভায় গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়ন অগ্রগতি, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীণ সমাজসেবা অধিদপ্ত কর্তৃক পরিচালিত দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রসমুহের কার্যক্রম এবং ছোটমনি নিবাসমুহের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।          কমিটি পল্লী সমাজসেবা কার্যক্রমসহ সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন ক্ষুদ্রঋণ কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।           বৈঠকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রসমুহের’ সিটসমুহ পরিপূর্ণ রাখার জন্য প্রচারণার ব্যবস্হা করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি চট্টগ্রামের রৌফাবাদের ‘ছোটমনি নিবাসের’ জরাজীর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ ও স্বাস্হ্যকর পরিবেশ সৃষ্টি এবং সমাজসেবা অধিদপ্তরের শূন্য পদসমূহে দ্রুত নিয়োগের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।      বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব,সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে ঔষধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ঔষধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে নাহিদ হাসান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) রাতে কাউনিয়া উপজেলার বালাপাড়া তকিপল বাজারের একটি ফার্মেসী থেকে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ উপজেলার নিজপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৭ ফেব্রুয়ারী র‌্যাবের শাপলা চত্ত্বর কার্যালয়ে এক ভুক্তভোগী নাহিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দেন। সেখানে বলা হয়, ফেসবুক আইডি’র মাধ্যমে নাহিদ ভেটেনারী মেডিসিন বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ ভেটেনারী মেডিসিন বিক্রেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এর ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল অভিযোগের সত্যতা অনুসন্ধান করে তাৎক্ষনিক ছায়া তদন্ত শুরু করে। অভিযোগের সত্যতা পাওয়া ওইদিন রাতে কাউনিয়া থেকে নাহিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ র‌্যাবকে প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনায় কাউনিয়া থানায় নাহিদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। নাহিদের সহযোগিদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Read More »

রংপুরে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের বরাদ্দের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্বারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের বরাদ্দের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার ( ফেব্রুয়ারী) দুপুরে নগরীর গুপ্তপাড়া বুদু বাবুর মাঠ থেকে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের উদ্যোগে একটিবিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনের নেতা হাবলু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতুসহ অন্যরা। সমাবেশে আনোয়ার হোসেন বাবলু বলেন, রংপুর সিটি কর্পোরেশন এলাকা ও আশপাশের উপজেলার হাজার হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার খাস জমিতে তাদের পূর্ণবাসনের জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছে। নদীভাঙ্গনে সর্বস্ব হারিয়ে জন্মগতভাবে ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারগুলো মহাসড়কের ধারে, রেললাইনের ধারে কিংবা মাটি ভাড়া করে অন্যের জমিতে বসবাস করে আসছে। তারা নূন্যতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত। অপরদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারা তিন বেলা খেতেও পারছে না। তাই তালুক ধর্মদাস মৌজা, হরিরামপুর মৌজা, দমদমা ব্রীজ সংলগ্ন বিশাল খাস উদ্ধার করে সেখানে অবিলম্বে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসনের দাবী জানাচ্ছি। শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি দেয়া হয়।

Read More »

রংপুর বিভাগে পাশের হার ও জিপিএ-৫ কমেছে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার ১৩ দশমিক ৩৫ শতাংশ পাশের হার কমেছে। পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্র পাশের হার ৭৬ দশমিক ০৮ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৮২ দশমিক ১৩ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন। গত বছর জিপিএ -৫ এর সংখ্যা ছিল ২৫ হাজার ৫৮৬ জন। গত বছরের চেয়ে এভার জিপিএ-৫ কমেছে ১৩ হাজার ৭৬৫ জন। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছাসে মেতেছে রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। প্রতিবারের মতো এবারো রংপুর ক্যাডেট কলেজে শতভাগ পাশ এবং শতভাগ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এখানে ৫৩ জন পরীক্ষা দিয়েছিলেন। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদ্রাসায়, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, মেকুরা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা শতভাগ পাশ। রিফঃয=এবার দিনাজপুর বোর্ডে ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৫৫ জন এবং ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৭৬ জন। মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৩ জন। এর মধ্যে পাশ করেছেন ৭৮ হাজার ৮৪৯ জন। বিভাগের ৮ জেলায় ৬৭১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২০২ টি কেনেদ্রর মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এবারে পরীক্ষায় বহিস্কৃত হয়েছে ২২ জন শিক্ষার্থী। শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ২৪টি, শূন্য পাশের হার ১৩টি কলেজে।এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রংপুর জেলা। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫১ জন। এর পরেই রয়েছে দিনাজপুরে। এখানে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৩২ জন। এছাড়া গাইবান্ধায় এক হাজার ২৬৫ জন, নীলফামারীতে এক হাজার ৪৬০ জন, কুড়িগ্রামে ৬৮৭ জন, লালমনিরহাটে ৫৬৫জন, ঠাকুরগাওয়ে ৬৮৩ জন এবং পঞ্চগড়ে ৩৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।

Read More »

রংপুরে ফেসবুকের পোস্টে ধর্মীয় অবমাননাকর কমেন্ট করার অভিযোগে ১ যুবকের ১১ বছর কারাদন্ড

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফেসবুকের পোস্টে ধর্মীয় অবমাননাকর কমেন্ট করার অভিযোগে ১ যুবকের ১১ বছর কারাদন্ড । রংপুরের পীরগঞ্জে ফেসবুক পোস্টে ধর্মীয় অবমাননাকর কমেন্ট করায় পরিতোষ সরকার (২১) নামে এক যুবককে বিভিন্ন মেয়াদে ১১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত পরিতোষ সরকার আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার বিষয়েটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি পরিতোষ সরকারকে চারটি ধারায় মোট ১১ বছরের কারাদন্ড দিয়েছেন বিচারক। তবে সব সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে। অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক কারাগারে আসামিপক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, এ রায়ে ন্যায় বিচারের প্রতিফলন ঘটেনি। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার জেরে ২০২১ সালের ১৭ অক্টোবর রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লীতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। আগুনে ৩৯টি পরিবারে বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ভাঙচুর ও লুটপাট হয় বিভিন্ন বাড়িতে।

Read More »