সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ঔষধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

রংপুরে ঔষধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ঔষধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে নাহিদ হাসান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) রাতে কাউনিয়া উপজেলার বালাপাড়া তকিপল বাজারের একটি ফার্মেসী থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাহিদ উপজেলার নিজপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৭ ফেব্রুয়ারী র‌্যাবের শাপলা চত্ত্বর কার্যালয়ে এক ভুক্তভোগী নাহিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দেন। সেখানে বলা হয়, ফেসবুক আইডি’র মাধ্যমে নাহিদ ভেটেনারী মেডিসিন বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ ভেটেনারী মেডিসিন বিক্রেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এর ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল অভিযোগের সত্যতা অনুসন্ধান করে তাৎক্ষনিক ছায়া তদন্ত শুরু করে। অভিযোগের সত্যতা পাওয়া ওইদিন রাতে কাউনিয়া থেকে নাহিদকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ র‌্যাবকে প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনায় কাউনিয়া থানায় নাহিদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। নাহিদের সহযোগিদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM