সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর বিভাগে পাশের হার ও জিপিএ-৫ কমেছে

রংপুর বিভাগে পাশের হার ও জিপিএ-৫ কমেছে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার ১৩ দশমিক ৩৫ শতাংশ পাশের হার কমেছে। পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্র পাশের হার ৭৬ দশমিক ০৮ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৮২ দশমিক ১৩ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন।

গত বছর জিপিএ -৫ এর সংখ্যা ছিল ২৫ হাজার ৫৮৬ জন। গত বছরের চেয়ে এভার জিপিএ-৫ কমেছে ১৩ হাজার ৭৬৫ জন। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছাসে মেতেছে রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। প্রতিবারের মতো এবারো রংপুর ক্যাডেট কলেজে শতভাগ পাশ এবং শতভাগ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এখানে ৫৩ জন পরীক্ষা দিয়েছিলেন। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদ্রাসায়, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, মেকুরা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা শতভাগ পাশ।

রিফঃয=এবার দিনাজপুর বোর্ডে ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৫৫ জন এবং ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৭৬ জন। মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৩ জন। এর মধ্যে পাশ করেছেন ৭৮ হাজার ৮৪৯ জন। বিভাগের ৮ জেলায় ৬৭১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২০২ টি কেনেদ্রর মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এবারে পরীক্ষায় বহিস্কৃত হয়েছে ২২ জন শিক্ষার্থী। শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ২৪টি, শূন্য পাশের হার ১৩টি কলেজে।এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রংপুর জেলা। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫১ জন।

এর পরেই রয়েছে দিনাজপুরে। এখানে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৩২ জন। এছাড়া গাইবান্ধায় এক হাজার ২৬৫ জন, নীলফামারীতে এক হাজার ৪৬০ জন, কুড়িগ্রামে ৬৮৭ জন, লালমনিরহাটে ৫৬৫জন, ঠাকুরগাওয়ে ৬৮৩ জন এবং পঞ্চগড়ে ৩৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM