সর্বশেষ
সর্বশেষ

Day: July 5, 2023

রংপুর ১ আসনের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন: আ’লীগ নেতা এ্যাড. রাজু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেছেন, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আর উন্নয়নের জন্য রংপুর ১ আসন বাসীর নৌকা মার্কার বিকল্প নেই। সোমবার (৩ জুলাই) রাতে নগরীর ২ নং ওয়ার্ডের কেল্লাবন্দ কাচারি এলাকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ষোল প্রহর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এ্যাড. রেজাউল করিম রাজু বলেন, দীর্ঘ দিন থেকে রংপুর ১ আসন তথা সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নং ওয়ার্ড এবং গঙ্গাচড়ার মানুষ আ’লীগের এমপি না পাওয়ায় সরকারের কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন।তাই এই এলাকার উন্নয়নের স্বার্থে এবার নৌকা মার্কার বিকল্প নেই। আর নৌকার জয় সুনিশ্চিত করতে ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্য ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন,’আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।’ এর আগে নগরীর বটতলা, হাসনা বাজার, কেল্লাবন্দ কাচারী এলাকায় নৌকা মার্কার পক্ষে গনসংযোগ ও মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজু। এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিল গোলাম সওয়ার মির্জা,সাবেক কাউন্সিল আবুল কালাম আজাদ, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ারুল ইসলাম লেবু, হাজিরহাট থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু ধীরেন রায়, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেঘনাথ রায়, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লেবু মিয়া, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এওয়ানুল হক সাজু, ৩ নং ওয়ার্ডসাবেক কাউন্সিল লিটন মিয়া সহ জেলা ও ওয়ার্ড আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগের নেতৃবৃন্দ।

Read More »

ফেরেস্তাদের মিষ্টি খাওয়ানোর কথা বলে টাকা নিতেন টেক্কা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মনসুর আলী ওরফে টেক্কা (৪৫) নামে এক প্রতারককে গ্রেস্তার হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।এর আগে সোমবার (৩ জুলাই) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনসুর আলী ওরফে টেক্কা গোবিন্দগঞ্জ উপজেলার সাপগাছি হাতিয়াদহ গ্রামের এনতাজ আলীর ছেলে।কথিত জিনের বাদশা পরিচয় দেওয়া এই প্রতারকের বিরুদ্ধে গভীর রাতে ফোন দিয়ে ভয়ভীতি দেখানোসহ স্বর্ণমুদ্রা, গুপ্তধন দেওয়ার প্রলোভন এবং ফেরেস্তাদের মিষ্টি খাওয়ানোর কথা বলে বিভিন্নভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি মনসুর আলী ওরফে টেক্কা নিজেকে জিনের বাদশা পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে গভীর রাতে ফোন করে ভয়ভীতি এবং স্বর্ণমুদ্রা ও গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এক ভিকটিমকে গভীর রাতে ফোন দিয়ে স্বর্ণমুদ্রা ও গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মাজারে জায়নামাজ, কোরআন শরীফ দান এবং ৩ হাজার ২১ জন ফেরেস্তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে ৭৫ হাজার ৫২৫ টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করেন। এছাড়াও কথিত এই জিনের বাদশা বিভিন্ন সময় ভিকটিমকে ফোন করে প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে ২ লাখ ২৬ হাজার ৭৮৮ টাকাসহ কানের দুল, হাতের বালা ও গলার চেইন (মোট ৪.৫ ভরি স্বর্ণ) সুকৌশলে হাতিয়ে নেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কথিত জিনের বাদশার প্রতারণার বিষয়টি ভিকটিম বুঝতে পারলে নিজে বাদী হয়ে চলতি বছরের ১৫ এপ্রিল প্রতারক চক্রের বিরুদ্ধে নওগাঁর মহাদেবপুর থানায় একটি মামলা করেন। এরপর থেকে আসামিরা বিভিন্নস্থানে আত্মগোপন করে। বিষয়টি নিয়ে র‌্যাব-১৩ রংপুর ছায়া তদন্ত শুরু করে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মনসুর আলী ওরফে টেক্কাকে গ্রেপ্তার করে। র‌্যাব-১৩ এর রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে আসামি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আসামিকে নওগাঁ জেলার মাহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Read More »

রংপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুলেট রংপুর মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে।মঙ্গলবার বেলা তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করে রংপুর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, বুলেট জ্বরে আক্রান্ত হয়ে গত ৩ জুলাই সোমবার ভর্তি হন। আজ বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। কিন্তু মেডিকেল কলেজ থেকে এখনো আনুষ্ঠানিক ই-মেইল পাইনি।তিনি আরও বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসার ব্যাপারে ঈদের আগে থেকে রংপুর সিটি করপোরেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত নেওয়া হয়েছে। এ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হয়েছে।রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহফুজার রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালের মেডিসিন বিভাগের দুটি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গতকাল রাত পর্যন্ত ৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন রোগী আজ সকাল এগারোটায় মারা যান। আরেকজন সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হযেছে। বর্তমানে সেখানে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More »