সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুলেট রংপুর মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে।মঙ্গলবার বেলা তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করে রংপুর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, বুলেট জ্বরে আক্রান্ত হয়ে গত ৩ জুলাই সোমবার ভর্তি হন। আজ বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। কিন্তু মেডিকেল কলেজ থেকে এখনো আনুষ্ঠানিক ই-মেইল পাইনি।তিনি আরও বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসার ব্যাপারে ঈদের আগে থেকে রংপুর সিটি করপোরেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হয়েছে।রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহফুজার রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালের মেডিসিন বিভাগের দুটি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গতকাল রাত পর্যন্ত ৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন রোগী আজ সকাল এগারোটায় মারা যান।

আরেকজন সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হযেছে। বর্তমানে সেখানে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM