সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর ১ আসনের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন: আ’লীগ নেতা এ্যাড. রাজু

রংপুর ১ আসনের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন: আ’লীগ নেতা এ্যাড. রাজু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেছেন, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আর উন্নয়নের জন্য রংপুর ১ আসন বাসীর নৌকা মার্কার বিকল্প নেই। সোমবার (৩ জুলাই) রাতে নগরীর ২ নং ওয়ার্ডের কেল্লাবন্দ কাচারি এলাকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ষোল প্রহর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

এ্যাড. রেজাউল করিম রাজু বলেন, দীর্ঘ দিন থেকে রংপুর ১ আসন তথা সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নং ওয়ার্ড এবং গঙ্গাচড়ার মানুষ আ’লীগের এমপি না পাওয়ায় সরকারের কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন।তাই এই এলাকার উন্নয়নের স্বার্থে এবার নৌকা মার্কার বিকল্প নেই। আর নৌকার জয় সুনিশ্চিত করতে ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্য ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন,’আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।’ এর আগে নগরীর বটতলা, হাসনা বাজার, কেল্লাবন্দ কাচারী এলাকায় নৌকা মার্কার পক্ষে গনসংযোগ ও মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজু।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিল গোলাম সওয়ার মির্জা,সাবেক কাউন্সিল আবুল কালাম আজাদ, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ারুল ইসলাম লেবু, হাজিরহাট থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু ধীরেন রায়, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেঘনাথ রায়, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লেবু মিয়া, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এওয়ানুল হক সাজু, ৩ নং ওয়ার্ডসাবেক কাউন্সিল লিটন মিয়া সহ জেলা ও ওয়ার্ড আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM