জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে পবনাপুর রক্তদান সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচী পালন করা হয় । মঙ্গলবার পবনাপুর রক্তদান সংগঠনের আয়োজনে ও ইয়ুথ মিরর সার্ভিস ফর স্টুডেন্টস (ণগঝঋঝ) এর সহযোগিতায় রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস বারো- আওলীয়া এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ক্যাম্পেইন পালন করা হয়। বিনামূল্যে ৩০০ এর অধিক মানুষের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন পবনাপুর রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা আবু সাঈদ খন্দকার, গ্রুপ এডমিন শাহাদত হোসাইন রোমিও মডারেটর মোছা সাহনাজ পারভিন আসমানী মডারেটর আহম্মদ আলী,উপদেষ্টা পরিষদের নির্বাহী পরিচালক তুহিন মন্ডল,
সদস্য মোছা: তৃশা আক্তার টেকনোলজিস্ট সালেহিন ও ইয়ুথ মিরর্ সার্ভিস্ ফর স্টুডেন্টস্ এর সভাপতি মোঃ কামরুল হাসান, সহ সভাপতি মোঃ মুন্তাসির রহমান রিয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোছাঃ আতকিয়া জাহান আদুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউল ইসলাম ও কার্যকারী কমিটির সদস্য সামিয়া মুস্তারি ও পলাশ আহমেদ। রক্তের গ্রুপ ক্যাম্পেইন এর আগে প্রতিষ্ঠাতা পরিচালক আবু সাঈদ বলেন, আমারা চাই সারা বাংলাদেশ বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিব এবং অসহায় রুগীকে রক্তের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব কামরুল হাসান বলেন নিজে রক্ত দান করবো এবং বন্ধু বান্ধব সহ আশে পাশের সকল মানুষকে বিনামূল্যে রক্তদানে আগ্রহী করে তুলবো।
উপদেষ্টা পরিষদের নির্বাহী পরিচালক তুহিন মন্ডল বলেন আমি এই সংগঠন এর সাথে আজীবন আছি এবং পাশে থাকব অসহায় রুগীকে সেবা করে যাব।এডমিন শাহাদত হোসাইন রোমিও বলেন সবার রক্তের গ্রুপ জানার আগে অন্তপক্ষে নিজের গ্রুপ টি জেনে রাখা আর আমরা সেই কাজটি প্রতিনিয়ত করে আসছি ও করে যাব।
















