সর্বশেষ
সর্বশেষ

Day: September 27, 2023

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামীকাল

মুফতী আব্দুল্লাহ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ : আগামীকাল বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর শুভ আবির্ভাব ঘটে। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’র যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন। মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত লাভ বা মহান রাব্বুর আলামিনের নৈকট্য লাভ করেন। পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না’। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদে মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে। এদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামিক ফাউন্ডেশনের এই অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। এর আগে বাদ আসর তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্ত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন করবেন। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল, ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত মাহফিল, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ঢাকা শহরের বিভিন্ন স্কুলে নৈতিকতা ও চরিত্র গঠন বিষয়ক সেমিনার, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ। এছাড়াও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমীতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনেরও ব্যবস্থা নেয়া হয়েছে।

Read More »

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৩ খৃ. একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক আজ কমিটির মাননীয় সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরী এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, মোঃ শফিকুল আজম খাঁন এমপি, মো: সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি এবং গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে ২৯তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে পদ্মা সেতু সংযোগ প্রকল্পে নির্মিতব্য স্টেশনসমূহে সোলার প্যানেল ওয়াইফাইসহ অত্যাধুনিক সুবিধা সম্বলিত আরামদায়ক ও যুগোপযোগী স্টেশন নির্মাণের জন্য সুপারিশ করা হয়। রেলের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য পুরাতন আবাসিক ভবনগুলো ভেঙে তদস্থলে বহুতল আবাসিক ভবন নির্মাণের সুপারিশ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় । নারায়নগঞ্জে অবস্থিত ২৭ একর জমিতে অতিদ্রুত উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে রেলওয়ের নিয়ন্ত্রণে আনার পুন:সুপারিশ করা হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান। সকলের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘এমন কিছু করা উচিত হবে না যার ফলে দেশ ও জনগণ আবারো পিছিয়ে পড়ে।’ ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, পরমত সহিষ্ণুতা এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে সবাইকে এগিয়ে যেতে হবে। রাষ্ট্র্র প্রধান শিশুদেরকে আগামী দিনের ‘স্মার্ট বাংলাদেশে’র দক্ষ, প্রগতিশীল, অসাম্প্রদায়িক দেশপ্রেমিক ও ‘স্মার্ট নাগরিক’ হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিত কুমার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং শিশু – সুমাইয়া আক্তার রুমি এবং মো. রেজওয়ান মাহবুব নেহাল-‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩’ এ উপস্থিত ছিলেন। শিশু-কিশোরদের উদ্দেশে রাষ্ট্র প্রধান বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হচ্ছে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা যেখানে সব ধরনের কাজ, সেবা, আর ব্যবস্থাপনা বিশ্বমানের ও স্মার্ট প্রযুক্তি নির্ভর’। ভবিষ্যৎ প্রজন্মকে সময়োপযোগী জ্ঞান আহরণ এবং সেটা হাতে কলমে বাস্তবায়নের চেষ্টা করার উপদেশ দেন রাষ্ট্রপতি। ‘তোমাদের এখন থেকেই শিখতে হবে হতে হবে অপ্রতিরোধ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানতে হবে,’ তিনি যোগ করেন। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং এই মাহেন্দ্রক্ষণে দেশের সকল শিশু-কিশোরকে আন্তরিক স্নেহ-ও শুভেচ্ছা জানান। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আজকের এই আয়োজন শিশুদের সবাইকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, নতুন প্রযুক্তি এবং নতুন বন্ধু তৈরিসহ আরো অনেক কিছুর সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিবে। তিনি বলেন, ‘খেলাধুলার করার জন্য এখন তোমাদের সুযোগ কম হলেও যতটা পারা যায় খেলাধুলা ও শরীরচর্চা করবে।’ রাষ্ট্রপতি স্থানীয় জন প্রতিনিধিদেরকে শিশুদের জন্য প্রয়োজনীয় খেলার মাঠের ব্যবস্থা করার ও আহ্বান জানান। তিনি শিশু-কিশোরদেরকে পাঠ্য বইয়ের পাশাপাশি বাইরের অনেক কিছু নিয়ে লেখাপড়া করে নিজ নিজ জ্ঞানকে সমৃদ্ধ করার পথের জোর দেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উপদেশ দেন, ‘সব সময় মনে রাখবে, দেশটাও তোমার পরিবারের মতো। আর পরিবারে সবাই যেমন অবদান রাখে, তোমরাও সেভাবে অবদান রাখবে। এ জন্য নিজে দেশকে জানতে হবে, পড়তে হবে অনেক কিছু।’ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নের সাফল্যের পথ ধরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার ২০৪১ সালে মধ্যে উন্নত-সমৃদ্ধ ও একটি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশ এখন এগিয়ে যাচ্ছে । রাষ্ট্রপতি আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ কেমন হবে’-এর উপর নির্মিত একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী উপভোগ করেন।

Read More »

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান সরকারের সময়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে সে সকল প্রকল্পের আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি বর্তমান সরকারের সময়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পগুলোর মধ্যে অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পাদনের সুপারিশ করেন। উচ্চ আদালত ও অধঃস্থন আদালতে মামলায় যুক্তি উপস্থাপন, রায় লিপিবদ্ধকরণ এবং আইনের বই রচনার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধির জন্য কমিটি আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে সুপরিশ করে। আইন ও বিচার বিভাগের আওতায় থাকা মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘবের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আইএমইডি’র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ পর্যটন করপোরেশন পর্যটন মোটেল রংপুর এর বাস্তবায়নে গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। অনুষ্ঠানে র‌্যালি শেষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, রংপুর পর্যটন করপোরেশনের ব্যাবস্থাপক মোঃ ছালেম শেখ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”ইন্টারনেটের তথ্য পেলে জনগণের শান্তি মেলে” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি রংপুর এর সহযোগিতায় গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। অনুষ্ঠানে র‌্যালি শেষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, প্রফেসার শাহ আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে অটোরিক্সা মালিক ও শ্রমিকদের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন পুলিশ কতর্ৃৃক মহানগরীতে সিটি সার্ভিস (সিটি বাস) চালুর উদ্যোগ গ্রহনের প্রতিবাদে মহানগরীর অটোরিক্সা মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের ঘোষিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে উক্ত কর্মসূচি স্থগিত করা হয়। গতকাল বুধবার দুপুরে নগরীার শাপলা চত্ত্বরস্থ রংপুর মহানগর চার্জার রিক্সা, ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মহানগরীর ব্যাটারী চালিত অটো, রিক্সা, ভ্যান মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের যৌথ আলোচনা সভায় রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে-নং ৩৩ এর সভাপতি মোঃ তসলিম হোসেন প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর চার্জার রিক্সা, ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭১৩ এর সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে-নং-৩৩ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল কবীর সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন হোসেন, কার্যকরী সদস্য মোঃ সুলতান মাহামুদ, রংপুর মহানগর চার্জার রিক্সা ভ্যান মালিক সমিতি রঃ-৩২ এর সভাপতি মোঃ আফজাল হোসেন মানিক, রংপুর মহানগর ব্যাটারী চালিত চার্জার রিক্সা ভ্যান জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে. নং- ৩৩ এর সভাপতি মোঃ শাহেদ আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, মালিক ও শ্রমিকদের সাত দফা দাবী মধ্যে সিটি বাস না নামানোর দাবীটি ছিলো ১টি গুরুত্বপুর্ণ দাবী। নগরীতে কোনো ইন্ডাষ্ট্রি নেই, নেই কল-কারখানা, নেই কোনো বিকল্প কর্মসংস্থান। কয়েক শ্রেণীর মানুষের রুটি রোজির ভরসা এখন এই পরিবহন। ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ করে দিয়ে সিটি বাস চালু করা হলে, নগরীর হাজার হাজার মালিক, শ্রমিক ও তার পরিবারের রিজেকে হাত দেয়া হবে। অবসরপ্রাপ্ত, শিক্ষিত বেকার, দ্রারিদ্র শ্রমিকসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত থাকা যুবকরা আজ এই পরিবহনের মাধ্যমে খুজে পেয়েছে কর্মসংস্থান। সার্বিক দিক বিবেচনা করে আমরা যে কর্মসূচি দিয়ে ছিলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সাথে যৌক্তিক আলোচনা হওয়ায় এবং তাদের আশ্বাসের প্রেক্ষিতে সকল সংগঠনের নেতৃবৃন্দের সম্মতিক্রমে তা স্থগিত করা হলো।

Read More »

১৬৪টি অবৈধ হাসপাতাল ক্লি‌নিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্য অধিদফতর পরিচালনায় দেশজুড়ে চলমান অভিযানে ১৬৪টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এ সময় জরিমানা করা হয়েছে ৪৯ লাখ ৫ হাজার টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ৬ জনকে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্ত‌রের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর থেকে দেশের নিবন্ধনহীন অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর। আর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট চলমান এ অভিযানে এখন পর্যন্ত মোট ২ হাজার ৮৩ টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এদিকে রাজধানীতে মঙ্গলবারও অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অভিযানে রাজধানীর শ্যামলীর রিং রোডের ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক ল্যাব বন্ধ করে দেওয়া হয়। সং‌শ্লিষ্টরা জানান, চিকিৎসক না হয়েও ওই হাসপাতা‌লে চিকিৎসা দিয়ে আসছিলেন শফিউল্লাহ প্রধান না‌মে একজন ফিজিওথেরাপিস্ট। নিজেই গড়ে তো‌লেন ডিপিআরসি নামে চিকিৎসা প্রতিষ্ঠান। ফিজিওথেরাপিস্ট হয়েও দিয়ে আসছিলেন নিয়মিত চিকিৎসা। রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কথা না থাকলেও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে নিয়মিত করে আসছিলেন তিনি। এমন অপচিকিৎসার শিকার হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযোগ দেন একাধিক ভুক্তভোগী। যা আমলে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তিন ঘণ্টার বেশি অভিযানে বের হয়ে আসে নানা অনিয়মের চিত্র। স্বাস্থ্য অধিদপ্ত‌রের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. হাবিবুল আহসান তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেয়। অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন উপপরিচালক ডা. শেখ দাউদ আদনান, সহকারী পরিচালক ডা. মো. বিল্লাল হোসেন, মেডিকেল অফিসার ডা. মো. সালেহি সহ আরও তিন অতিরিক্ত পরিচালক। এ ব্যাপারে হাসপাতাল ও ক্লিনিক সমূহকে ডা. মো. হাবিবুল আহসান তালুকদার বলেন, অপ্রয়োজনে রোগী ভর্তি, চিকিৎসক না থাকায় ডিপিআরসি হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। রাজধানীর বনানী এলাকার প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেড ও ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় মালিকপক্ষের অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসক্রিপশন পয়েন্টের বিরুদ্ধে চলমান অভিযানকে বাধাগ্রস্ত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্যই তারা মিথ্যা ও বানোয়াট বক্তব্য উপস্থাপন করছে। এতে আরও বলা হয়, সর্বপ্রথম গত ১৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন দল প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন অমান্য, অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে জনগণের হয়রানি, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট এবং অদক্ষ জনবলের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ এবং লাইসেন্স স্থগিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Read More »