জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ পর্যটন করপোরেশন পর্যটন মোটেল রংপুর এর বাস্তবায়নে গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
অনুষ্ঠানে র্যালি শেষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, রংপুর পর্যটন করপোরেশনের ব্যাবস্থাপক মোঃ ছালেম শেখ সহ অন্যান্য অতিথিবৃন্দ।














