সর্বশেষ
সর্বশেষ

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ

একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে বর্তমান সরকারের সময়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে সে সকল প্রকল্পের আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি বর্তমান সরকারের সময়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পগুলোর মধ্যে অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পাদনের সুপারিশ করেন।

উচ্চ আদালত ও অধঃস্থন আদালতে মামলায় যুক্তি উপস্থাপন, রায় লিপিবদ্ধকরণ এবং আইনের বই রচনার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধির জন্য কমিটি আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে সুপরিশ করে।

আইন ও বিচার বিভাগের আওতায় থাকা মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘবের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

আইএমইডি’র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM