
শেখ রাসেল রংপুর ফিদে রেপিড রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শেখ রাসেল রংপুর ফিদে রেপিড রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যাবস্থাপনায় গতকাল শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় রংপুর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে দাবা টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সারকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, দাবা সংগঠক জাবেদ হোসেন সুইডেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য নাজাম নাকভী। শেখ রাসেল রংপুর ফিদে রেপিড রেটিং দাবা প্রতিযোগিতায় রংপুর বিভগের বিভিন্ন জেলার খেলায়ারবৃন্দ অংশ গ্রহন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রাক্তন খেলোয়ার মোঃ মাহাবুবার রহমান।

















