সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শেখ রাসেল স্মরণে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে শেখ রাসেল স্মরণে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

শেখ রাসেল স্মরণে সুরচর্চা কেন্দ্রের আলোচনা ও সংগীতা পরিবেশন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্ব কনিষ্ঠ ছেলে শেখ রাসেল এঁর ৬০তম জন্ম দিবস উপলক্ষ্যে “রাসেল আছে হৃদয় মাঝে” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ৯৮” অনুষ্ঠিত হয়। এতে শেখ রাসেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনী নিয়ে আলোচনার মাধ্যমে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। সুরচর্চা কেন্দ্র, রংপুর কার্যালয়ের অনুষ্ঠানে পরিচালক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কন্ঠশিল্পী জীবন কুমার পোদ্দার এর পরিকল্পনা ও সঞ্চালনায় অতিথি ছিলেন সভাপতি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রংপুর এবং সভাপতি, বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক পিএলসি বিভাগীয় কমিটি,রংপুর মো: রায়হান উদ্দীন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের যন্ত্রসংগীত শিল্পী (তবলা) সুকান্ত রায় দুলাল, কী-বোর্ড শিল্পী,দেবাশীষ রায়, আফরোজা বর্ণা, পপি নাগ তরফদার, জয়ন্তী রানী সরকার, পূজা ঘোষ, সুস্মিতা বনিক প্রমুখ। শেখ রাসেল ও বঙ্গবন্ধু স্মরণে সংগীত পরিবেশন করেন সুরচর্চা কেন্দ্রের শিক্ষার্থী সুপর্না সরকার জয়া ও সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, রাজন্যা, পূর্বাশা, প্রত্যাশা, বন্ধন তরফদার সাম্য ও সাদিয়া ইবনাত আনিকা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM