সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • জামায়াত ইসলামীর সাথে এবি পার্টির কোন মিল নেই- রংপুরে এবি পার্টির আহবায়ক

জামায়াত ইসলামীর সাথে এবি পার্টির কোন মিল নেই- রংপুরে এবি পার্টির আহবায়ক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

মহান মুক্তিযুদ্ধের ঘোষণা পত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিনটি আমাদের লক্ষ নির্ধারণ করে এবি পার্টি মানে আমার বাংলাদেশ পার্টির জন্ম। জামায়াত ইসলামীর সাথে আমাদের কোন মিল নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির আহ্বায়ক এএফ এম সোলায়মান চৌধুরী। তিনি আরো বলেন, এদেশের সাধারণ মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ভোটাধিকার ফিরিয়ে দেয়া আমাদের লক্ষ। আমরা সেই লক্ষ নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেই সাথে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার আন্দোলন করাও আমাদের লক্ষ।

নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে অবশ্যই আমরা নির্বাচনে অংশ নিবো। তবে কত আসনে প্রার্থী দেয়া হবে, সেই বিষয়ে এখন জানানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। শনিবার (২১ অক্টোবর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে এ বি পার্টি রংপুর বিভাগ আয়োজিত জেলা প্রতিনিধি কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায় সরকারের অধিনে নির্বাচন আয়োজনের কথা আমরা বিএনপির আগে থেকেই ১ দফার কথা প্রচার করছি।

সেই দাবী অনুযায়ী আমরা আন্দোলন করছি। সমাবেশ করছি, তাই এক দফার সাথে আছি, এতে আমাদের কোন দ্বিমত নেই। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম বলেন, আমরা বিএনপির সাথে, আওয়ামীলীগের সাথে জোটে নেই, আমরা কোন দলের সাথে জোটে নেই, তবে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা হচ্ছে ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদল, সেই লক্ষ নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের আন্দোলনে এবি পার্টি স্বতন্ত্রভাবে মাঠে আছে, আন্দোলন করছে। সেই সাথে বিএনপিসহ অন্যান্য জোটের আন্দোলনে আমাদের সমর্থন থাকে। আগামীতে ২৮ অক্টোবর কিংবা ৩ নভেম্বর সকল আন্দোলনের আমরা আলাদাভাবে স্বতন্ত্রভাবে মাঠে থাকবো।

পরে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে এ বি পার্টি রংপুর বিভাগ আয়োজিত জেলা প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন এবি পার্টি রংপুর জেলার আহবায়ক এডভোকেট আব্দুর রউফ। এই কর্মশালায় রংপুর মহানগর এবি পার্টির আহবায়ক মোঃ মাহবুরবার রহমানসহ রংপুর জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM