জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর নগরীর জানজট নিরশনের লক্ষে (আরটিসি) এর উদ্যোগে এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর সিটি কর্পোরেশনের যৌথ নির্দেশনায় রংপুর সিটি কর্পোরেশন এলাকায় চলাচলরত বৈধ লাইসেন্স ভুক্ত অটো রিক্সায় নীল রং লাগিয়ে চিহ্নিত করা হয়। নীল রং বিহীন কোন অটোরিক্সা রংপুর সিটি কর্পোরেশন এলাকায় চলাচল করতে পারবে না বলে জানানো হয় ।
গতকাল শনিবার বেলা ১২টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর সিটি কর্পোরেশনের বৈধ লাইসেন্স ভুক্ত অটো রিক্সায় নীল রং লাগানোর সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রেপলিটন পুলিশ সদস্য ও রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ তসলিম উদ্দিন প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল কবীর সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, কার্যকরী সদস্য মোঃ সুলতান মাহামুদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ।














