জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ফিলিস্তিনের উপর সন্ত্রাসী রাষ্ট্র দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রংপুরে সেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠন বাংলার চোখের আয়োজনে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার (২১অক্টোবর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলার চোখের আয়োজনে মানববন্ধনে বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের আহবায়ক নজরুল ইসলাম হক্কানি, আলহাজ্ব মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,
হাজী সমিতির সহ সভাপতি ও রংপুর জেলা বেকারী মালিক সমিতর সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, ব্যাংকার অহিদুল ইসলাম, বাংলার চোখের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মিতু, মহানগরের সাধারণ সম্পাদক উমর ফারুক, ক্ষুদে সদস্য মুনতাসির তানভীর প্রমুখ। মানববন্ধনে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের জন্য শোক দিবস পালন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে অতিসত্বর ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করার জন্য ক্ষমতাসীন দেশের হস্তক্ষেপ কামনা করেন।
পাশাপাশি সহযোগিতার আহবান জানান। মানববন্ধনে বক্তব্য ও বিক্ষোভ মিছিল শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মো: গোলাম রসুল। এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
















