সর্বশেষ
সর্বশেষ

Day: November 10, 2023

রংপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: স্বাধীনতার বিরোধি অপশক্তি বিএনপি জামাতের ডাকা টানা অবরোধ ও নৈরাজ্য কর্মসূচির বিপরীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেন রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল (৯ নভেম্বার) বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী চত্বরে থেকে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথ সভায় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ উদ্যোগে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুলের সভাপতিতে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক, জয়নাল আবেদীন, এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য , এ্যাড. দিলশাই ইসলাম মুকুল, নওশাদ রশীদ, সফিকুল ইসলাম রাহেল, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিন্নাত হোসেন লাভলু, কাওসার রাশেদ খান শরীফ, সাইফুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহাজাদা আরমান, রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর স্বোচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মততাজ বেগম, সাধারণ সম্পাদক ইসমোত আরা বন্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যেখানে অবরোধ হরতাল কর্মসূচী দিবে, সেখানেই আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। আওয়ামী লীগের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে দেশ বিরোধী যেকোন কর্মসূচি প্রতিরোধ গড়ে তুলবে।

Read More »

রংপুরে রেস্তোরাঁ মালিকদের ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি আগ্রাসন, বর্বর নৃশংসতা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ক্ষুব্ধ বিশ্ববাসী। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। এরই অংশ হিসেবে রংপুরেও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বুধবার (৮ নভেম্বর) রাতে রংপুর মহানগরীর কাচারি বাজার মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত জরুরি সভা থেকে পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।সভা শেষে কোকাকোলা, ¯প্রাইট, মেরিন্ডা, সেভেনআপ, পেপসিসহ সকল ইসরায়েলি পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ গাজার নিরীহ জনগোষ্ঠীর ওপর ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে কাচারি বাজার মোড়ে দাঁড়িয়ে ইসরায়েলি পণ্য বর্জনের অংশ হিসেবে কোকাকোলা, ¯প্রাইট, মেরিন্ডা, সেভেনআপ ও পেপসিসহ বিভিন্ন পণ্য সড়কে ফেলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রংপুর জেলা সভাপতি নুরুল হক মুন্না, সিনিয়র সহ-সভাপতি শ্রী জীবন কুমার সিংহ, সহ-সভাপতি আইয়ুব আলী, আসলাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদ আক্তার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হক ব্যাপারী, কোষাধ্যক্ষ হেলাল হোসেন স্বপন, নুরুন্নবী লাকু, লাইবুল ইসলাম লাবু, জাহাঙ্গীর আলম, জাহিদুল ইলাম, শাহিন, পারভেজ প্রমুখ। এদিকে ইসরায়েলি সকল পণ্য বর্জনের ডাক দেওয়ায় রেস্তোরাঁ মালিকদের সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। তারা অবিলম্বে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সহিংস বর্বরতা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

Read More »

রংপুরে ফিরেদেখা’র বাংলাদেশ ও ভারত কবিতালাপ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ফিরেদেখা’র বাংলাদেশ ও ভারত কবিতালাপ অনুষ্ঠিত হয়।গতকাল (০৯ নভেম্বার) বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর নগরীর আইডিয়া পাঠাগারে বাংলাদেশ ও ভারতের কবিদের কবিতালাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক মনোয়ারা বেগম, ভারতের কোচবিহারের কবি সুবীর সরকার, কবি সৈকত সেন, কবি দেবাশিস ভট্টাচার্য, গীদাল মুস্তাক হোসেন এবং বাংলাদেশের কবি মাহবুবা লাভীন, মীর রবি, বাবুল সরকার, সোহাগ, ময়নুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সাকিল মাসুদ। অনুষ্ঠানে দুই বাংলার হেমন্তের কবিতা পাঠ ও সমকালীন কবিতা আলোচনা হয়। আলোচনায় দুই দেশের সাহিত্য সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।

Read More »