সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

রংপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

স্বাধীনতার বিরোধি অপশক্তি বিএনপি জামাতের ডাকা টানা অবরোধ ও নৈরাজ্য কর্মসূচির বিপরীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেন রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল (৯ নভেম্বার) বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী চত্বরে থেকে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথ সভায় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ উদ্যোগে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুলের সভাপতিতে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক, জয়নাল আবেদীন, এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য , এ্যাড. দিলশাই ইসলাম মুকুল, নওশাদ রশীদ, সফিকুল ইসলাম রাহেল, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিন্নাত হোসেন লাভলু, কাওসার রাশেদ খান শরীফ, সাইফুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহাজাদা আরমান, রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর স্বোচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মততাজ বেগম, সাধারণ সম্পাদক ইসমোত আরা বন্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যেখানে অবরোধ হরতাল কর্মসূচী দিবে, সেখানেই আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। আওয়ামী লীগের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে দেশ বিরোধী যেকোন কর্মসূচি প্রতিরোধ গড়ে তুলবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM