জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ফিরেদেখা’র বাংলাদেশ ও ভারত কবিতালাপ অনুষ্ঠিত হয়।গতকাল (০৯ নভেম্বার) বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর নগরীর আইডিয়া পাঠাগারে বাংলাদেশ ও ভারতের কবিদের কবিতালাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক মনোয়ারা বেগম, ভারতের কোচবিহারের কবি সুবীর সরকার,
কবি সৈকত সেন, কবি দেবাশিস ভট্টাচার্য, গীদাল মুস্তাক হোসেন এবং বাংলাদেশের কবি মাহবুবা লাভীন, মীর রবি, বাবুল সরকার, সোহাগ, ময়নুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সাকিল মাসুদ। অনুষ্ঠানে দুই বাংলার হেমন্তের কবিতা পাঠ ও সমকালীন কবিতা আলোচনা হয়। আলোচনায় দুই দেশের সাহিত্য সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।














