সর্বশেষ
সর্বশেষ

Day: November 28, 2023

রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় উত্তম স্কুল এন্ড কলেজ হলরুমে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ হাবিবুল হাসান রুমি। অনুষ্ঠানে উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তম স্কুল এন্ড কলেজের সভাপতি, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. আনোয়ারুল ইসলাম, প্রভাষক আফরোজা সুলতানা, কামাল হোসেন, নওয়াব আলী, রাবেয়া খাতুন, আকবর হোসেন প্রমূখ। অনুষ্ঠান পবিত্র কুরআন পাঠ ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়ে, নব্য শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সেরা ৩ (তিন) জনের মধ্যে পুরস্কার বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও নবাগত সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নিজাম উদ্দিন হত্যা মামালার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত নিজাম উদ্দিনের মা মোছাঃ নিরু বেগম, নিহতের ছোট ভাই নাহিদ হাসান, এলাকাবাসী হাসনা বেগম, লিটন মিয়া, মেহেদী হাসান সহ অনেকে। মানববন্ধপন বক্তারা বলেন, নিহত নিজামকে বদরগঞ্জ থানাধীন ১০ নং মধুপুর ইউনিয়নের কাশিগঞ্জ এলাকায় শশুর বাড়ির লোকজন বিভিন্ন সময় শারিরীক ও মানসিক নির্যাতন করত এবং গত ১৫ই মে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে। হত্যাকারীদের বিচারের দাবিতে নিহত নিজামের মা বাদি হয়ে আদালতে একটি হত্যামামলা দায়ের করেন। মামলা নং জিআর-১২৫/ ২৩। মামলা দায়ের করার ৭মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা হয়নি । অবিলম্বে নিহত নিজাম উদ্দিন হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শান্তির দাবিতে বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।

Read More »

রংপুর ৩ আসনে মনোনয়ন জমা দিলেন আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনে স্থানীয় আওয়ামীলীগের নেতা তুষার কান্তি মন্ডলকে নৌকার মাঝি মনোনিত করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে নগরীর ডিসির মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন শেষে মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেমের নেতৃত্বে দলের নেতাকর্মীদের নিয়ে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে নিজ মনোনয়ন পত্র জমা দেন রংপুর সদর ৩ আসনের মনোনিত প্রার্থী তুষার কান্তি মন্ডল। এ সময় তিনি সাংবাদিকদের জানান, রংপুরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিবেন। রংপুরের মানুষ আগের মতো যেখানে সেখানে ভোট দিবেন না বলেও জানান রংপুর ৩ আসনের নৌকার মাঝি তুষার কান্তি মন্ডল । এ সময় উপস্থিত ছিলেন রংপুর মাহনগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কায়সার রাশেদ খান শরীফ, নওসাদ রশিদ, সফিকুল ইসলাম, রাহেল, সাওন, নাজমুল করিম ডলার, রফিকুল আলম , রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »