সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় উত্তম স্কুল এন্ড কলেজ হলরুমে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ হাবিবুল হাসান রুমি।

অনুষ্ঠানে উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তম স্কুল এন্ড কলেজের সভাপতি, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. আনোয়ারুল ইসলাম, প্রভাষক আফরোজা সুলতানা, কামাল হোসেন, নওয়াব আলী, রাবেয়া খাতুন, আকবর হোসেন প্রমূখ।

অনুষ্ঠান পবিত্র কুরআন পাঠ ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়ে, নব্য শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সেরা ৩ (তিন) জনের মধ্যে পুরস্কার বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও নবাগত সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM