জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে নিজাম উদ্দিন হত্যা মামালার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত নিজাম উদ্দিনের মা মোছাঃ নিরু বেগম, নিহতের ছোট ভাই নাহিদ হাসান, এলাকাবাসী হাসনা বেগম, লিটন মিয়া, মেহেদী হাসান সহ অনেকে।
মানববন্ধপন বক্তারা বলেন, নিহত নিজামকে বদরগঞ্জ থানাধীন ১০ নং মধুপুর ইউনিয়নের কাশিগঞ্জ এলাকায় শশুর বাড়ির লোকজন বিভিন্ন সময় শারিরীক ও মানসিক নির্যাতন করত এবং গত ১৫ই মে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে।
হত্যাকারীদের বিচারের দাবিতে নিহত নিজামের মা বাদি হয়ে আদালতে একটি হত্যামামলা দায়ের করেন। মামলা নং জিআর-১২৫/ ২৩। মামলা দায়ের করার ৭মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা হয়নি । অবিলম্বে নিহত নিজাম উদ্দিন হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শান্তির দাবিতে বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।














