সর্বশেষ
সর্বশেষ

Day: February 24, 2024

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ১৩টি পদে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা । গতকাল (২৪ ফেব্রয়ারি) বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের হাতে মনোনয়া পত্র জমা দেন সাধারণ সম্পাদক প্রার্থী মটর শ্রমিক নেতা এম.এ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন, সদস্য মোঃ ফারুক হোসেন, আজাদ মিয়া, তসলিম মিয়া । উল্লেখ্য ঃ আগামী (১০ই মার্চ ২০২৪) রোজ রবিবার রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সকাল হইতে সন্ধা পর্যন্ত রংপুর জেলা মটর মালিক সমিতির অন্তর্ভুক্ত বাস- মিনিবাস, কোচ ও মাইক্রোবাস যানবাহন সমূহ চলচল বন্ধ থাকিবে।

Read More »

রংপুরে পর্যটন মোড় দোকান মালিক সমিতির উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সাতগাড়া মোড় আজিম উদ্দিন জামে মসজিদ উন্নয়নের লক্ষে রংপুরে পর্যটন মোড় দোকান মালিক সমিতির উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর টেক্সটাইল মোড়স্থ কার্যালয় প্রাঙ্গনে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে পর্যটন মোড় দোকান মালিক সমিতির সভাপতি এবং মাদক ও মানসিক নিরাময় কেন্দ্রের পরিচালক মোঃ রাশেদুজ্জামান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকাদার মোঃ জাহিদুল ইসলাম রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রংপুর স্টিলের সত্বাধকারী মোঃ জয়নাল আবেদীন সহ অন্যান্য অতিথিবৃন্দ। ওয়াজ মাহফিল পরিচালনা করেন পর্যটন মোড় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন মিন্টু সরদার । অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নের ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ মকবুলার রহমান। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন নীলফামারীর প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মোঃ আশিকুর রহমান আশরাফী , দ্বিতীয় বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছের কুরআন আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ কাওসার হাসান, তৃতীয় বক্তা ছিলেন আল কাওছার মেরিট একাডেমী রংপুরের সহকারি পরিচালক হাফেজ মাওলানা মোঃ আল হেলাল। ওয়াজ মাহফিলে এলাকার শত শত নারী -পুরুষ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন ।

Read More »

রংপুরে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনলা খেলা ও পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রেসক্লাব রংপুরের আয়োজনে ৮টি সাংবাদিক সংগঠন নিয়ে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (২৪ ফেব্রয়ারি) শনিবার দুপুরে নগরীর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান টি.সি.এ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । খেলায় রানার্স আপ হয় রংপুর ফটো জার্নালিস্ট দল। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডর পরিচালক এ্যাড. আনোয়ারুল ইসলাম, তিস্তা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল আমিন, রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু, প্রেসক্লাব রংপুরের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের অহবায়ক জিতু কবির সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া প্রধান অতিথি অংশ গ্রহনকারী ৮টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে পুরস্কার প্রদান করেন।

Read More »

বাংলাদেশ জাতীয় সংসদের বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত

সংসদ প্রদিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ আজ (শনিবার) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২৪ পালিত হয়। ঢাকা জেলার ধামরাই উপজেলাস্থ আলাদিন পার্কে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ মুখর পরিবেশে দিনটি অতিবাহিত করে সংসদ পরিবার। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি, ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেনজির আহমেদ, জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং স্বাগত বক্তব্য রাখেন বনভোজন কমিটির আহবায়ক যুগ্মসচিব এস এম মঞ্জুর। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, কৌতুক খেলাধুলা, র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণীসহ বিভিন্ন ইভেন্টে সংসদ সচিবালয়ের উইং প্রধানগণসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।

Read More »

ঢাকায় অফিসার্স ক্লাবের ভোট গণনা চলছে, ৫ পদে লড়ছেন ৬০ প্রার্থী

ভোটের আমেজে সরগরম অফিসার্স ক্লাব ​​​ স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকায় সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনের ভোটগণনা চলছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। পাঁচটি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। তাদের মধ্যে ২২ জন নির্বাচিত হবেন। গঠনতন্ত্র অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান। তাই এ পদে নির্বাচন হয় না। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাধারণত ভোট গ্রহণ শেষে গণনা করতে ভোর হয়ে যায়। তাই ফলাফল প্রকাশ করা হতে পারে ভোরে। বিগত দিনে এমনই হয়েছে। এই নির্বাচনে মোট ভোটার পাঁচ হাজার ৩৬৭ জন। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৬ ফেব্রুয়ারি। পাঁচটি পদের মধ্যে ভাইস চেয়ারম্যান তিনটি পদের বিপরীতে নয়জন, সাধারণ সম্পাদক পদে দুজন, কোষাধ্যক্ষ পদে দুজন ও যুগ্ম সম্পাদক তিনটি পদের বিপরীতে ছয়জন লড়ছেন। আর ১৪টি সদস্য পদের বিপরীতে লড়ছেন ৪১ জন। অফিসার্স ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সাবেক সচিব আব্দুল হান্নান। যে পদে যারা লড়ছেন ভাইস চেয়ারম্যান (৩) পদে এম খালিদ মাহমুদ, ডা. মো. জাকির হুসাইন মন্টু এনডিসি, রাষ্ট্রদূত মাসয়ূদ মান্নান এনডিসি, অধ্যাপক ড. পেরদৌসী খান, খোন্দকার মোস্তান হোসেন, ডা. মো. আমিনুল ইসলাম, সরকার এম মাহবুব উল আলম, মো. আজহারুল ইসলাম, ড. মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক (১) পদে মো. জাহাঙ্গীর আলম ও মেজবাহ উদ্দিন। কোষাধ্যক্ষ (১) পদে মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও মো. মাসুম পাটওয়ারী। যুগ্ম সাধারণ সম্পাদক (৩) পদে অধ্যাপক ডা. মনিলরার আইচ লিটু, অধ্যাপক আশরাফুন নেসা রোজী, মো. আখরারুজ্জামান, রথীন্দ্র নাথ দত্ত, মো. মাছুমুর রহমান ও তানিয়া খান। সদস্য (১৪) পদে এম এ মজিদ, এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, মকবুল হোসেন পাইক, ইঞ্জি. সো. আতিয়ার রহমান, মোহাম্মাদ রেজাউল করিম, ড. নাশিদ রিজওয়ান মনির, ড. সৈয়দ ফিরোজ আলমগীর, স্থপতি মীর মনজুরুর রহমান, মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার, ড. মো. জাকেরুল আবেদীন (আপেল), ড. রেহেনা খাতুন, মো. দেলোয়ার হোসেন, রওশন আরা জামান রুবি, এ কে এম নুরুজ্জামান, আছমা সুলতানা (বন্যা), মো. আলী আকবর, আব্দুল মান্নান ইলিয়াস, শাহীন আরা মমতাজ (রেখা), মো. আলমগীর হোসেন, অধ্যাপক ডা. প্রদ্যুৎ কুমার সাহা, এ কে এম নূরুল আলম (নান্টু) অধ্যাপক রায়জানা তসলিম দোলন, জেসমিন আক্তার, মো. জসিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ খান, জসীম উদ্দিন হায়দার, কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ শাহজালাল, মো. শহিদুল হক ভুঁইয়া, মোহাম্মদ নাছির উদ্দিন, ডা.কে এইচ মো. নিয়ামুল রুহানী, ডা. রত্না পাল, মো. লোকমান আহমেদ, এ কে এম আশরাফুল হক, রেজিনা আখতার, ডা. অসীম চক্রবর্ত্তী, ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ, স্বর্নেন্দু শেখর মন্ডল, রোকেয়া পারভীন জুঁই ও মফিজ উদ্দিন আহম্মেদ।

Read More »